হোম > সারা দেশ > চুয়াডাঙ্গা

জীবননগর স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি রুহুল আমিনের পরিচ্ছন্নতা অভিযান, অপারেশন চালুর আশ্বাস

চুয়াডাঙ্গা (জীবননগর) প্রতিনিধি 

ঝাড়ু হাতে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য রুহুল আমিন। ছবি: আজকের পত্রিকা

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য (এমপি) ও জেলা জামায়াতের আমির রুহুল আমিন। আজ শুক্রবার সকাল ৯টার দিকে স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছে তিনি অভিযানের উদ্বোধন করেন।

হাসপাতালে ভর্তি রোগীদের খোঁজখবর নেন রুহুল আমিন। ছবি: আজকের পত্রিকা

রুহুল আমিন প্রথমে হাসপাতালের সামনের ঝোপঝাড় পরিষ্কার করেন। পরে আশপাশ ও পেছনের অংশেও ঝাড়ু ও দা নিয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে অংশ নেন। এ সময় তিনি হাসপাতালে ভর্তি রোগীদের খোঁজখবর নেন।

পরে হাসপাতালের সভাকক্ষে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন এমপি রুহুল আমিন। সেখানে চিকিৎসাসেবা-সংক্রান্ত বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং সেগুলো সমাধানের আশ্বাস দেন। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ছয় মাসের মধ্যে হাসপাতালে অপারেশন চালুর অঙ্গীকারও করেন তিনি।

মতবিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রুহুল আমিন। তিনি বলেন, ‘আমার জন্মস্থান জীবননগরের স্বাস্থ্য কমপ্লেক্সে এসে পরিবেশ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা দেখে ভালো লেগেছে। সাধারণত হাসপাতালে যে দুর্গন্ধ থাকে, আজ তা পাইনি। এটি ইতিবাচক দিক।’

রুহুল আমিন আরও বলেন, হাসপাতালে দীর্ঘদিন ধরে এক্স-রে মেশিন বিকল রয়েছে। অন্যান্য যন্ত্রপাতি সচল আছে। দ্রুত এক্স-রে মেশিনটি সচল করার জন্য কর্তৃপক্ষকে অনুরোধ করা হয়েছে। অপারেশন থিয়েটার চালু করতে একজন অ্যানেসথেসিয়া বিশেষজ্ঞ প্রয়োজন বলেও জানান তিনি।

সংসদ সদস্য বলেন, ‘৩১ শয্যার জনবল দিয়ে ৫০ শয্যার হাসপাতাল চালাতে হচ্ছে। আবার কয়েকজন চিকিৎসক ও কর্মী বিভিন্ন স্থানে সংযুক্ত আছেন। আমরা সংযুক্তি বাতিল করে প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নেব।’ অযথা রোগী রেফার না করার জন্য চিকিৎসকদের প্রতি আহ্বান জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শ্যামল কুমার, আবাসিক চিকিৎসা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোস্তাফিজুর রহমান সুজনসহ অন্য কর্মকর্তা-কর্মচারীরা।

এ ছাড়া উপজেলা জামায়াতের আমির মাওলানা সাজেদুর রহমান, নায়েবে আমির সাখাওয়াত হোসেন, সেক্রেটারি মাফুজুর রহমান, সহকারী সেক্রেটারি আবু বক্কর, পৌর আমির ফিরোজ হোসেন, উপজেলা যুব জামায়াতের সভাপতি মাজেদুর রহমান লিটন ও পৌর সেক্রেটারি আরিফ জোয়াদ্দারসহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আইসিইউ উদ্বোধন, চালু হওয়া নিয়ে শঙ্কা

দর্শনা সীমান্তে বিএসএফের পুশ ইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি ও স্থানীয়রা

জীবননগর সীমান্ত এলাকায় পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

শ্বশুরবাড়ি যাওয়ার পথে এমপি আমির হামজার পরিবারের ওপর হামলার অভিযোগ, আহত ২

নারী নৃত্যশিল্পীর আত্মহত্যা, মরদেহ দাফনে বাধা

চুয়াডাঙ্গায় আম সংগ্রহ শুরু: ক্যালেন্ডার মেনে বাজারজাত করার নির্দেশ

ভুয়া চিকিৎসক তাফহিমুল ফের কারাগারে, হাসপাতাল বন্ধের নির্দেশ

অপারেশন থিয়েটারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, ভোক্তা-অধিকারের অভিযানে জরিমানা

ভুল প্রশ্নপত্রে ২৫ মিনিট দাখিল পরীক্ষা, কেন্দ্রসচিব ও ট্যাগ অফিসারকে অব্যাহতি

জীবননগরে ঘুমন্ত নারীকে কুপিয়ে জখম, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু