হোম > সারা দেশ > চুয়াডাঙ্গা

দর্শনা সীমান্তে বিএসএফের পুশ ইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি ও স্থানীয়রা

চুয়াডাঙ্গা প্রতিনিধি­

দর্শনা সীমান্ত দিয়ে ১১ জনকে বাংলাদেশে পুশ ইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা সীমান্ত দিয়ে ১১ জনকে বাংলাদেশে পুশ ইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির তাৎক্ষণিক তৎপরতা ও স্থানীয় বাসিন্দাদের শক্ত অবস্থানের কারণে সেই চেষ্টা ব্যর্থ হয়েছে।

রোববার (১৪ জুন) ভোর ৫টার দিকে দর্শনা-গেদে সীমান্তের ৭৬ ও ৭৭ নম্বর প্রধান পিলারের মধ্যবর্তী এলাকায় এই ঘটনা ঘটে। ঠেলে পাঠানো (পুশ ইন) ব্যক্তিদের মধ্যে তিন নারী ও আটজন পুরুষ ছিলেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্র ও বিজিবি জানায়, ভোরে বিএসএফের সহায়তায় কয়েকজনকে সীমান্ত অতিক্রম করিয়ে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়। বিষয়টি জানতে পেরে বিজিবির একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে অবস্থান নেয় এবং অনুপ্রবেশের প্রচেষ্টা প্রতিহত করে।

বিজিবির কঠোর অবস্থানের মুখে পুশ ইনের চেষ্টা ব্যর্থ হলে সংশ্লিষ্ট ব্যক্তিদের আবারও সীমান্তের কাঁটাতারের ওপারে ফিরিয়ে নেওয়া হয়। বর্তমানে তারা ভারতের কোন এলাকায় অবস্থান করছে, তা নিশ্চিত হওয়া যায়নি।

চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান বলেন, সীমান্ত দিয়ে অবৈধ পুশ ইনসহ যেকোনো ধরনের অনুপ্রবেশ ও অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবি সতর্ক রয়েছে। নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি ও অপারেশনাল কার্যক্রম অব্যাহত আছে। তিনি আরও বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষা ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সদস্যরা ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছেন।

উল্লেখ্য, চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার প্রায় ১১৩ কিলোমিটার সীমান্ত এলাকা চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধীনে রয়েছে।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আইসিইউ উদ্বোধন, চালু হওয়া নিয়ে শঙ্কা

জীবননগর সীমান্ত এলাকায় পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

শ্বশুরবাড়ি যাওয়ার পথে এমপি আমির হামজার পরিবারের ওপর হামলার অভিযোগ, আহত ২

নারী নৃত্যশিল্পীর আত্মহত্যা, মরদেহ দাফনে বাধা

চুয়াডাঙ্গায় আম সংগ্রহ শুরু: ক্যালেন্ডার মেনে বাজারজাত করার নির্দেশ

ভুয়া চিকিৎসক তাফহিমুল ফের কারাগারে, হাসপাতাল বন্ধের নির্দেশ

অপারেশন থিয়েটারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, ভোক্তা-অধিকারের অভিযানে জরিমানা

ভুল প্রশ্নপত্রে ২৫ মিনিট দাখিল পরীক্ষা, কেন্দ্রসচিব ও ট্যাগ অফিসারকে অব্যাহতি

জীবননগরে ঘুমন্ত নারীকে কুপিয়ে জখম, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

চুয়াডাঙ্গায় দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার