হোম > সারা দেশ > বগুড়া

প্রধানমন্ত্রীর পছন্দের নকশায় সংস্কার হতে যাচ্ছে বগুড়ার শাকপালা পার্ক

বগুড়া প্রতিনিধি

বগুড়ায় শাকপালা পার্ক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। ছবি: আজকের পত্রিকা

প্রধানমন্ত্রী তারেক রহমানের পছন্দের নকশা অনুযায়ী সংস্কার হতে যাচ্ছে বগুড়ার শাকপালা পার্কটি। আগামী সপ্তাহ থেকে সড়ক ও জনপথ বিভাগ পার্কটির সংস্কারকাজ শুরু করবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আজ শুক্রবার (২৭ মার্চ) বেলা ১১টায় পার্কটি পরিদর্শন করে তিনি এসব কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, এই পার্কটি প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে গড়া। ড. ইউনূসের শাসনামলে লন্ডনে এই পার্ক নিয়ে কথা বলেছেন প্রধানমন্ত্রী। সেই থেকে সারা দেশে এটি আলোচনার বিষয়। প্রথমে সড়ক ও জনপথ বিভাগ অর্থ-সংকটের কারণ দেখালে বগুড়া পৌরসভা এই পার্কটি সংস্কারের দায়িত্ব নেয়। কিন্তু এটি সংস্কারে অনেক অর্থের দরকার, যা বগুড়া পৌরসভার পক্ষে সম্ভব না। তাই সড়ক ও জনপথ বিভাগই এ কাজটি করবে।

বগুড়া সিটি করপোরেশন ঘোষণা প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, বগুড়াকে সিটি করপোরেশন ঘোষণার বিষয়টি আলোচনায় আছে। যদি সিটি করপোরেশন ঘোষণা হয়, তাহলে বগুড়া পৌরসভা বিলুপ্ত করে আগে সেটার নির্বাচন হবে। আর না হলে বগুড়া পৌরসভার নির্বাচন হবে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নিজ হাতে গড়া এই শাকপালা পার্কটি একসময় এলাকাবাসীর বিনোদনের অন্যতম কেন্দ্র ছিল। তবে পূর্ববর্তী হাসিনা সরকারের সময় দীর্ঘদিন অবহেলায় পড়ে থেকে পার্কটি জঞ্জালে পরিপূর্ণ হয়ে যায়।

পরিদর্শনকালে বগুড়ার জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান, বগুড়া পৌরসভার প্রশাসক, সড়ক ও জনপথ বিভাগ, গণপূর্তসহ বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।

বগুড়া-২ আসনের সাবেক সংসদ সদস্য শরিফুল ইসলাম জিন্নাহ গ্রেপ্তার

বগুড়ায় ছুরিকাঘাতে স্বেচ্ছাসেবক দলের কর্মী খুন

তেল আসার খবরে মুহূর্তেই ৫ শতাধিক মোটরবাইক পাম্পে

বগুড়ায় ছুরিকাঘাতে বিএনপি কর্মী খুন

বগুড়ায় আত্মগোপনে থাকা স্বেচ্ছাসেবক লীগ নেতার বাড়িতে আগুন

জ্বালানি সংকটে বগুড়ায় ৭২টি পেট্রলপাম্প বন্ধ, চরম ভোগান্তি

বগুড়ায় বিদ্যুতায়িত হয়ে একজনের মৃত্যু

বগুড়ায় নছিমন-মোটরসাইকেল সংঘর্ষে মা নিহত, মেয়ে আহত

বগুড়ায় ট্রাকচাপায় প্রাণ গেল কিশোরের

পথশিশুদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করলেন ডিসি-এসপি