হোম > সারা দেশ > বগুড়া

বগুড়ায় ট্রাকচাপায় প্রাণ গেল কিশোরের

বগুড়া প্রতিনিধি

প্রতীকী ছবি

বগুড়ার নন্দীগ্রামে ট্রাকচাপায় উৎসব (১৩) নামের এক কিশোর নিহত হয়েছে। আজ রোববার (২২ মার্চ) দুপুরে উপজেলার বুড়ইল ইউনিয়নের কদমকুড়ি-পেংহাজারকি আঞ্চলিক সড়কের ধুন্দার বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। উৎসব বুড়ইল ইউনিয়নের মাড়িয়া গ্রামের বিকাশ চন্দ্রের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দুপুরে উৎসব বাইসাইকেল চালিয়ে বাড়ি থেকে পাশের বনকুড়ইল গ্রামে হরিবাসর কীর্তনে যোগ দিতে যাচ্ছিল। পথিমধ্যে ধুন্দার বাজার এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক তাঁকে চাপা দেয়। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই সে মারা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে তার মরদেহ উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

নন্দীগ্রাম থানার উপপরিদর্শক (এসআই) শামস মোহাম্মদ আজকের পত্রিকাকে বলেন, ‘ট্রাকটি জব্দ এবং চালককে আটক করা হয়েছে। এ বিষয়ে নিহত কিশোরের পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

খেলতে গিয়ে খালে পড়ে নিখোঁজ, ২৪ ঘণ্টা পর মিলল শিশুর মরদেহ

বগুড়ায় পুলিশ সদস্যের বিরুদ্ধে স্ত্রীর অপহরণ মামলা

লাইসেন্স ছাড়া চলছে ৩ হাজার ফার্মেসি

যমুনার চরে মহিষ চরাতে গিয়ে ৪ জন অপহৃত

বগুড়ায় ৬ বছরের শিশুকে হত্যার পর বস্তায় ভরে লাশ গুমের চেষ্টা

বগুড়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রসিকিউশন শাখা চালু

ভাষাসৈনিক ও বগুড়া জেলা আ.লীগ নেতা ডা. মকবুল হোসেন মারা গেছেন

বগুড়ায় পুলিশের এসআইকে ছুরিকাঘাত করে মামলার নথিপত্র ছিনতাই

শেরপুরে বজ্রপাতে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

বগুড়ায় অপহরণের ৭ ঘণ্টা পর এনজিও কর্মকর্তা উদ্ধার