হোম > সারা দেশ > বগুড়া

অবরোধ কর্মসূচি পালন শেষে ফেরার পথে যুবদল নেতা নিহত

বগুড়া প্রতিনিধি

বগুড়ার সোনাতলায় অবরোধ কর্মসূচি পালন শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় এক যুবদল নেতা নিহত হয়েছেন। তাঁর নাম শাহাবুল সরকার (৩৮)। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার শরিফ উদ্দিন রেলগেট এলাকায় একটি ইজিবাইক নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে। 

শাহাবুল সরকার সোনাতলা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের জাতীয়তাবাদী যুবদলের আহ্বায়ক ছিলেন। তিনি উপজেলা সদরের কামারপাড়া মহল্লার মৃত মোবারক আলী সরকারের ছেলে। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ সকাল থেকে সোনাতলা-জুমারবাড়ি সড়কের ঘোড়াপীর নতুন বন্দরে অবরোধ কর্মসূচি উপলক্ষে মহাসড়কে অন্য নেতা-কর্মীদের সঙ্গে অবস্থান নিয়েছিলেন শাহাবুল। সেখান থেকে দুপুর সাড়ে ১২টার দিকে তিনি নিজ এলাকার বিপুল মিয়ার ইজিবাইকে করে বাড়ি ফিরছিলেন। 

পথে শরিফ উদ্দিন রেলগেট এলাকায় পৌঁছালে ইজিবাইকচালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে বাইকটি সড়কের পাশের খাদে পড়ে গেলে শাহাবুল গুরুতর আহত হন। পরে তাঁকে উদ্ধার করে সোনাতলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। সেখান প্রাথমিক চিকিৎসা নিয়ে বিপুল হাসপাতাল ছেড়েছেন। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈকত হাসান বলেন, পুলিশ পৌঁছানোর আগেই শাহাবুলের স্বজনেরা হাসপাতাল থেকে লাশ বাড়িতে নিয়ে যান। কোনো অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

খেলতে গিয়ে খালে পড়ে নিখোঁজ, ২৪ ঘণ্টা পর মিলল শিশুর মরদেহ

বগুড়ায় পুলিশ সদস্যের বিরুদ্ধে স্ত্রীর অপহরণ মামলা

লাইসেন্স ছাড়া চলছে ৩ হাজার ফার্মেসি

যমুনার চরে মহিষ চরাতে গিয়ে ৪ জন অপহৃত

বগুড়ায় ৬ বছরের শিশুকে হত্যার পর বস্তায় ভরে লাশ গুমের চেষ্টা

বগুড়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রসিকিউশন শাখা চালু

ভাষাসৈনিক ও বগুড়া জেলা আ.লীগ নেতা ডা. মকবুল হোসেন মারা গেছেন

বগুড়ায় পুলিশের এসআইকে ছুরিকাঘাত করে মামলার নথিপত্র ছিনতাই

শেরপুরে বজ্রপাতে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

বগুড়ায় অপহরণের ৭ ঘণ্টা পর এনজিও কর্মকর্তা উদ্ধার