হোম > সারা দেশ > বগুড়া

বগুড়ায় স্কুলছাত্রীকে ধর্ষণ ও মোবাইলে ভিডিও ধারণের অভিযোগে মামলা

ধুনট (বগুড়া) সংবাদদাতা

প্রতীকী ছবি

বগুড়ার ধুনট উপজেলায় ঘরে ঢুকে দশম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ ও মোবাইলে ভিডিও ধারণের অভিযোগে নোমান মণ্ডল (২১) নামের এক কলেজছাত্রের বিরুদ্ধে মামলা করা হয়েছে। ভুক্তভোগী ওই স্কুলছাত্রীর মা বাদী হয়ে গতকাল শনিবার রাতে ধুনট থানায় এই মামলা করেন।

আজ রোববার (৩ মে) বেলা ১১টার দিকে ভুক্তভোগী স্কুলছাত্রীকে শারীরিক পরীক্ষার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ছাড়া একই দিন জবানবন্দি রেকর্ড করার জন্য বগুড়ার আদালতে পাঠানো হয়েছে।

অভিযুক্ত কলেজছাত্র উপজেলার গোসাইবাড়ি ইউনিয়নের গোসাইবাড়ি আমতলা এলাকার সাইফুল মণ্ডলের ছেলে। সে বগুড়া শহরের একটি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।

মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, একই এলাকার ভান্ডারবাড়ি ইউনিয়নের বাসিন্দা স্কুলপড়ুয়া মেয়ের (১৭) সঙ্গে প্রায় এক বছর ধরে নোমান মণ্ডলের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। স্কুলছাত্রীর বাবা জীবিকার তাগিদে টাঙ্গাইল জেলা সদরে অবস্থান করেন। আর স্কুলছাত্রী তার মায়ের সঙ্গে গ্রামে বসবাস করে। এই অবস্থায় গত ৪ ফেব্রুয়ারি দুপুরের দিকে স্কুলছাত্রীকে বাড়িতে একা রেখে তার মা পারিবারিক প্রয়োজনে টাঙ্গাইল শহরে স্বামীর কর্মস্থলে যান।

এ সুযোগে নোমান ওই দিন রাত ১০টার দিকে কৌশলে ঘরে ঢুকে বিয়ের প্রলোভনে ওই স্কুলছাত্রীকে কয়েক দফা ধর্ষণ করে এবং সেই দৃশ্য কৌশলে নিজের মোবাইল ফোনে ভিডিও ধারণ করেন। পরে ধর্ষণের ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ১২ মার্চ রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে পাশের বাগানে ফের ধর্ষণ করে। এ সময় স্কুলছাত্রী বিয়ের কথা বলায় নোমান সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে ঘটনাস্থল থেকে সটকে পড়ে। ঘটনাটি এলাকায় জানাজানি হলে উভয় পক্ষের মধ্যে কয়েক দফা সালিস হয়। কিন্তু ওই ছাত্রীকে বিয়ে করতে রাজি হয়নি নোমান। ফলে উপায় না পেয়ে স্কুলছাত্রীর মা বাদী হয়ে গতকাল রাতে নোমান মণ্ডলকে আসামি করে ধর্ষণের অভিযোগে থানায় মামলা করেন।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, প্রাথমিক তদন্তে স্কুলছাত্রীকে ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগে করা মামলার ঘটনার সত্যতার প্রমাণ পাওয়া গেছে। এ মামলার আসামি নোমান মণ্ডলকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

খেলতে গিয়ে খালে পড়ে নিখোঁজ, ২৪ ঘণ্টা পর মিলল শিশুর মরদেহ

বগুড়ায় পুলিশ সদস্যের বিরুদ্ধে স্ত্রীর অপহরণ মামলা

লাইসেন্স ছাড়া চলছে ৩ হাজার ফার্মেসি

যমুনার চরে মহিষ চরাতে গিয়ে ৪ জন অপহৃত

বগুড়ায় ৬ বছরের শিশুকে হত্যার পর বস্তায় ভরে লাশ গুমের চেষ্টা

বগুড়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রসিকিউশন শাখা চালু

ভাষাসৈনিক ও বগুড়া জেলা আ.লীগ নেতা ডা. মকবুল হোসেন মারা গেছেন

বগুড়ায় পুলিশের এসআইকে ছুরিকাঘাত করে মামলার নথিপত্র ছিনতাই

শেরপুরে বজ্রপাতে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

বগুড়ায় অপহরণের ৭ ঘণ্টা পর এনজিও কর্মকর্তা উদ্ধার