হোম > সারা দেশ > বগুড়া

বগুড়ায় মৎস্যজীবী লীগ নেতাকে কুপিয়ে জখম

বগুড়া প্রতিনিধি

হাসপাতালে চিকিৎসাধীন ইলিয়াছ শাহ। ছবি: আজকের পত্রিকা

বগুড়ায় ডাকাতিসহ একাধিক মামলার আসামি মৎস্যজীবী লীগ নেতা ইলিয়াছ শাহকে (৩৬) কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার (১ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে শহরের চকলোকমান বেজোড়া ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

ইলিয়াছ শাহ মৎস্যজীবী লীগ বগুড়া শহর শাখার যুগ্ম আহ্বায়ক। তিনি শহরের চকলোকমান এলাকার আব্দুল লতিফ শাহের ছেলে।

স্থানীয়রা জানায়, গতকাল সন্ধ্যায় বেজোড়া ব্রিজ এলাকায় একটি চায়ের দোকানে বসেছিলেন ইলিয়াছ শাহ। এ সময় দুর্বৃত্তরা তাঁকে ধাওয়া করে। তিনি দৌড়ে একটি দোকানের দেয়াল টপকিয়ে পালানোর চেষ্টা করেন। একপর্যায়ে তাঁর দুই পা রামদা দিয়ে কুপিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দেন।

এ তথ্য নিশ্চিত করে শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল বলেন, ইলিয়াছ শাহ সন্ত্রাসী-প্রকৃতির। তাঁর নামে ডাকাতিসহ চারটি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি আত্মগোপনে ছিলেন।

খেলতে গিয়ে খালে পড়ে নিখোঁজ, ২৪ ঘণ্টা পর মিলল শিশুর মরদেহ

বগুড়ায় পুলিশ সদস্যের বিরুদ্ধে স্ত্রীর অপহরণ মামলা

লাইসেন্স ছাড়া চলছে ৩ হাজার ফার্মেসি

যমুনার চরে মহিষ চরাতে গিয়ে ৪ জন অপহৃত

বগুড়ায় ৬ বছরের শিশুকে হত্যার পর বস্তায় ভরে লাশ গুমের চেষ্টা

বগুড়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রসিকিউশন শাখা চালু

ভাষাসৈনিক ও বগুড়া জেলা আ.লীগ নেতা ডা. মকবুল হোসেন মারা গেছেন

বগুড়ায় পুলিশের এসআইকে ছুরিকাঘাত করে মামলার নথিপত্র ছিনতাই

শেরপুরে বজ্রপাতে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

বগুড়ায় অপহরণের ৭ ঘণ্টা পর এনজিও কর্মকর্তা উদ্ধার