হোম > সারা দেশ > বগুড়া

শেরপুরে বজ্রপাতে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

শেরপুর (বগুড়া) প্রতিনিধি  

সাব্বির হোসেন। ছবি: সংগৃহীত

বগুড়ার শেরপুর উপজেলায় বজ্রপাতে এক এসএসসি (দাখিল) পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের কানাইকন্দর স্কুলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া সাব্বির হোসেন (১৮) ওই গ্রামের সাইফুল ইসলামের ছেলে। তিনি ফুলতলা দাখিল মাদ্রাসা থেকে চলতি বছরের এসএসসি (দাখিল) পরীক্ষায় অংশ নিয়েছিলেন।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে বাড়ির পাশের একটি ডোবায় মাছ ধরতে যান সাব্বির। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শাহবন্দেগী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) ফেরদৌস আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) জাহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

খেলতে গিয়ে খালে পড়ে নিখোঁজ, ২৪ ঘণ্টা পর মিলল শিশুর মরদেহ

বগুড়ায় পুলিশ সদস্যের বিরুদ্ধে স্ত্রীর অপহরণ মামলা

লাইসেন্স ছাড়া চলছে ৩ হাজার ফার্মেসি

যমুনার চরে মহিষ চরাতে গিয়ে ৪ জন অপহৃত

বগুড়ায় ৬ বছরের শিশুকে হত্যার পর বস্তায় ভরে লাশ গুমের চেষ্টা

বগুড়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রসিকিউশন শাখা চালু

ভাষাসৈনিক ও বগুড়া জেলা আ.লীগ নেতা ডা. মকবুল হোসেন মারা গেছেন

বগুড়ায় পুলিশের এসআইকে ছুরিকাঘাত করে মামলার নথিপত্র ছিনতাই

বগুড়ায় অপহরণের ৭ ঘণ্টা পর এনজিও কর্মকর্তা উদ্ধার

বগুড়ায় ইয়াবাসহ দুই বেয়াইন গ্রেপ্তার