হোম > সারা দেশ > বগুড়া

বগুড়ায় নির্মাণাধীন হিমাগারের ছাদ ধসে শ্রমিক নিহত

বগুড়া প্রতিনিধি

গতকাল রাত ১০টায় ধসে পড়া ভবনের পলেস্তারা ও বিম সরিয়ে আমিনুলের মরদেহ উদ্ধার করা হয়৷ ছবি: আজকের পত্রিকা

বগুড়ার দুপচাঁচিয়ায় নির্মাণকাজ চলা অবস্থায় একটি হিমাগারের ছাদ ধসে আমিনুল ইসলাম (৩০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চার শ্রমিক আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। রোববার (১ জানুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার চামরুল ইউনিয়নের খনিহারা এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত শ্রমিক আমিনুল ইসলাম রংপুর জেলার তারাগঞ্জ উপজেলার বাসিন্দা। আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাদের নাম পরিচয় এখনো জানা যায়নি।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, খনিহারা গ্রামে ম্যাক ফেয়ার নামে একটি হিমাগারে ছাদ ঢালাইয়ের কাজ চলছিল। রোববার রাত ৮টার পর কাজ চলা অবস্থায় ছাদ ধসে পড়ে। এ সময় সেখানে থাকা শ্রমিকেরা ছাদের ধ্বংসাবশেষের নিচে চাপা পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা চারজনকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। আহতদের শরীরের বিভিন্ন জায়গায় জখম হয়েছে। রাত ১০টায় ধসে পড়া ভবনের পলেস্তারা ও বিম সরিয়ে আমিনুলের মরদেহ উদ্ধার করা হয়৷ ঘটনার পর থেকে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ গা ঢাকা দিয়েছে।

বগুড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক শরীফুল ইসলাম জানান, নিহতের মরদেহ উদ্ধার করে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে মনে হয়েছে কর্তৃপক্ষের অবহেলায় এই দুর্ঘটনা ঘটেছে।

খেলতে গিয়ে খালে পড়ে নিখোঁজ, ২৪ ঘণ্টা পর মিলল শিশুর মরদেহ

বগুড়ায় পুলিশ সদস্যের বিরুদ্ধে স্ত্রীর অপহরণ মামলা

লাইসেন্স ছাড়া চলছে ৩ হাজার ফার্মেসি

যমুনার চরে মহিষ চরাতে গিয়ে ৪ জন অপহৃত

বগুড়ায় ৬ বছরের শিশুকে হত্যার পর বস্তায় ভরে লাশ গুমের চেষ্টা

বগুড়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রসিকিউশন শাখা চালু

ভাষাসৈনিক ও বগুড়া জেলা আ.লীগ নেতা ডা. মকবুল হোসেন মারা গেছেন

বগুড়ায় পুলিশের এসআইকে ছুরিকাঘাত করে মামলার নথিপত্র ছিনতাই

শেরপুরে বজ্রপাতে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

বগুড়ায় অপহরণের ৭ ঘণ্টা পর এনজিও কর্মকর্তা উদ্ধার