হোম > সারা দেশ > বগুড়া

বগুড়ায় পাঠকবন্ধুর যাত্রা শুরু: সভাপতি আনান এবং সাধারণ সম্পাদক রনি

পাঠকবন্ধু ডেস্ক

নাজমুল হাসান আনান ও এমদাদুল হক রনি।

পাঠাভ্যাস গড়ে তোলা, জ্ঞানচর্চার বিস্তার এবং সামাজিক উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার নিয়ে আজকের পত্রিকার পাঠকফোরাম ‘পাঠকবন্ধু’র বগুড়া জেলা শাখার ২৮ সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। পাঠকবন্ধু’র কেন্দ্রীয় অফিশিয়াল ফেসবুক পেজে এ কমিটির তালিকা প্রকাশ করা হয়।

সংগঠনটির কার্যক্রমকে সঠিক দিকনির্দেশনা দিতে পাঁচ সদস্যের একটি উপদেষ্টা কমিটিও গঠন করা হয়। এতে প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন এম রহমান সাগর। উপদেষ্টা হিসেবে রয়েছেন রফিকুল ইসলাম (বাবু বসুধা), তাইজুল ইসলাম রোম, প্রভাষক অপুর্ব কর্মকার এবং কৃষিবিদ মাহমুদুল হক মাহমুদ।

নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন নাজমুল হাসান আনান এবং সাধারণ সম্পাদক হয়েছেন এমদাদুল হক রনি। সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন শামীম রেজা ও সোহান। যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন বায়জিদ বোস্তামী ও সাকিব হোসাইন। সাংগঠনিক সম্পাদক হয়েছেন মশিউর রহমান মানিক এবং সহ-সাংগঠনিক সম্পাদক কমল আগারওয়াল। প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সাব্বির হাসান মিঠু, কোষাধ্যক্ষ শিহাব হোসেন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পারভীন নাহার এবং সমাজকল্যাণ সম্পাদক মিলা মঞ্জুষা।

এ ছাড়া তথ্য ও গবেষণা সম্পাদক হয়েছেন মেহেদী হাসান রুবেল, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক নাফি বিন মাহমুদ এবং ক্রীড়া সম্পাদক রাতুল হোসেন। নারী বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন পান্না বিনতে কাদের ও মোছা. ইস্মতারা পারভীন (পাপিয়া)। নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন সাফিল কামাল, মশিউর রহমান বিদ্যুত, আরেফিন লোটন, ফারুক আহম্মেদ পিটু, এনাম মাসকুরুল ও সাকিল আহম্মেদ।

প্রধান উপদেষ্টা এম রহমান সাগর বলেন, ‘একটি আলোকিত সমাজ গঠনের জন্য পাঠাভ্যাস ও জ্ঞানচর্চার বিকল্প নেই। তরুণ প্রজন্মকে বইমুখী করা এবং মানবিক মূল্যবোধসম্পন্ন সমাজ গড়ে তুলতে ‘পাঠকবন্ধু’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।’

সভাপতি নাজমুল হাসান আনান বলেন, ‘নিয়মিত পাঠচক্র, বই আলোচনা, শিক্ষামূলক কার্যক্রম এবং সামাজিক উদ্যোগের মাধ্যমে তরুণদের ইতিবাচক কাজে সম্পৃক্ত করাই তাদের লক্ষ্য।’

সাধারণ সম্পাদক এমদাদুল হক রনি জানান, ‘সংগঠনটিকে আরও বিস্তৃত করতে সদস্য সংগ্রহ কার্যক্রম জোরদার করা হবে এবং জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক ইউনিট গঠনের পরিকল্পনা নেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘নতুন কমিটির মাধ্যমে নিয়মিত পাঠচক্রের পাশাপাশি রক্তদান কর্মসূচি, দরিদ্র শিক্ষার্থীদের সহায়তা, বৃক্ষরোপণ, পরিবেশ সচেতনতা কার্যক্রম এবং বিভিন্ন জাতীয় দিবস উপলক্ষে সামাজিক উদ্যোগ বাস্তবায়ন করা হবে। সংগঠনের পক্ষ থেকে সকল শুভানুধ্যায়ী, পাঠকপ্রেমী ও সচেতন নাগরিককে এ কার্যক্রমে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানানো হয়েছে।’

খেলতে গিয়ে খালে পড়ে নিখোঁজ, ২৪ ঘণ্টা পর মিলল শিশুর মরদেহ

বগুড়ায় পুলিশ সদস্যের বিরুদ্ধে স্ত্রীর অপহরণ মামলা

লাইসেন্স ছাড়া চলছে ৩ হাজার ফার্মেসি

যমুনার চরে মহিষ চরাতে গিয়ে ৪ জন অপহৃত

বগুড়ায় ৬ বছরের শিশুকে হত্যার পর বস্তায় ভরে লাশ গুমের চেষ্টা

বগুড়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রসিকিউশন শাখা চালু

ভাষাসৈনিক ও বগুড়া জেলা আ.লীগ নেতা ডা. মকবুল হোসেন মারা গেছেন

বগুড়ায় পুলিশের এসআইকে ছুরিকাঘাত করে মামলার নথিপত্র ছিনতাই

শেরপুরে বজ্রপাতে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

বগুড়ায় অপহরণের ৭ ঘণ্টা পর এনজিও কর্মকর্তা উদ্ধার