হোম > সারা দেশ > বগুড়া

বগুড়ায় দেবরকে কুপিয়ে হত্যায় ভাবিসহ গ্রেপ্তার ২

বগুড়া প্রতিনিধি

শাহ আলম হত্যামামলায় গ্রেপ্তারকৃতরা। ছবি: আজকের পত্রিকা

বগুড়ার শিবগঞ্জে শাহ আলম (৩৫) নামে এক রাজমিস্ত্রীকে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের ভাবী এবং এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার দিবাগত রাতে উপজেলার সংসারদীঘি গ্রাম থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, আরিফা বেগম (৩২) এবং একই গ্রামের শাহিন শেখ ওরফে সায়েম (৩২)। আরিফা নিহত শাহ আলমের বড় ভাই আবু বক্কর সিদ্দিকের স্ত্রী।

এর আগে গত ১৬ মে সকালে উপজেলার সংসারদীঘি গ্রামে বাড়ির পাশের একটি ধানখেত থেকে শাহ আলমের লাশ উদ্ধার করা হয়। গত ১৭ মে নিহতের মামা হারুন অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় মামলা করেন।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা জানিয়েছেন, শাহ আলমের বড় ভাই আবু বক্কর কাজের সূত্রে বাড়ির বাইরে থাকেন। আরিফা বেগমের সঙ্গে একই গ্রামের শাহিন শেখের অনৈতিক সম্পর্কের ব্যাপারে জেনে গিয়েছিলেন শাহ আলম। তিনি তাঁদের এই সম্পর্ক বজায় রাখতে নিষেধ করেন। গত ১৫ মে রাতে শাহিন আরিফার কাছে যান। বিষয়টি টের পেয়ে শাহ আলম একটি হাসুয়া হাতে বাড়ির উঠানে অবস্থান নেন। রাত ১১টার দিকে আরিফা বাড়ির অন্য দরজা দিয়ে শাহিনকে পালানোর সুযোগ করে দেন। এ সময় শাহ আলম তাঁকে ধাওয়া করলে ধানখেতে পড়ে যান। তখন শাহিন শেখ তাঁর হাত থেকে হাসুয়া কেড়ে নিয়ে শাহ আলমের মাথায় আঘাত করে পালিয়ে যান। পরে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলে শাহ আলমের মৃত্যু হয়।

ওসি জানান, হত্যাকাণ্ডের পরও অভিযুক্তরা নিজ নিজ বাড়িতে অবস্থান করছিলেন। গ্রেপ্তারের পর আদালতে হাজির করা হলে তারা হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে জবানবন্দি দেন। পরে আদালতের নির্দেশে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।

খেলতে গিয়ে খালে পড়ে নিখোঁজ, ২৪ ঘণ্টা পর মিলল শিশুর মরদেহ

বগুড়ায় পুলিশ সদস্যের বিরুদ্ধে স্ত্রীর অপহরণ মামলা

লাইসেন্স ছাড়া চলছে ৩ হাজার ফার্মেসি

যমুনার চরে মহিষ চরাতে গিয়ে ৪ জন অপহৃত

বগুড়ায় ৬ বছরের শিশুকে হত্যার পর বস্তায় ভরে লাশ গুমের চেষ্টা

বগুড়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রসিকিউশন শাখা চালু

ভাষাসৈনিক ও বগুড়া জেলা আ.লীগ নেতা ডা. মকবুল হোসেন মারা গেছেন

বগুড়ায় পুলিশের এসআইকে ছুরিকাঘাত করে মামলার নথিপত্র ছিনতাই

শেরপুরে বজ্রপাতে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

বগুড়ায় অপহরণের ৭ ঘণ্টা পর এনজিও কর্মকর্তা উদ্ধার