হোম > সারা দেশ > বগুড়া

বগুড়ায় রথযাত্রা উৎসবে বিদ্যুতায়িতের ঘটনায় আরও ১ জনের মৃত্যু

বগুড়া প্রতিনিধি

বগুড়ায় রথযাত্রা উৎসবে বিদ্যুতায়িতের ঘটনায় আহতদের মধ্যে চন্দন দে (৬০) নামের আরও একজনের মৃত্যু হয়েছে। ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার সকাল ৮টায় তিনি মারা যায়। এ নিয়ে নিহতের সংখ্যা দাঁড়াল ছয়জনে। 

চন্দন দে সারিয়াকান্দি পৌর এলাকার সাহাপাড়া মহল্লার বাসিন্দা। তাঁর মৃত্যুর বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন বগুড়া জেলা পূজা উদ্‌যাপন কমিটির সাধারণ সম্পাদক নির্মল রায়। 

নির্মল রায় জানান, গত ৭ জুলাই বিকেলে রথযাত্রা উৎসবে সেউজগাড়ি আমতলা এলাকায় রথের চূড়া বিদ্যুতের তারের সঙ্গে স্পর্শে ৫ জন নিহত হন এবং ৩০ জন আহত হন। আহতদের মধ্যে ২৮ জন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে এবং সুশান্ত পাল এবং চন্দন দেকে ঢাকায় পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় চন্দন দে মারা যান।

খেলতে গিয়ে খালে পড়ে নিখোঁজ, ২৪ ঘণ্টা পর মিলল শিশুর মরদেহ

বগুড়ায় পুলিশ সদস্যের বিরুদ্ধে স্ত্রীর অপহরণ মামলা

লাইসেন্স ছাড়া চলছে ৩ হাজার ফার্মেসি

যমুনার চরে মহিষ চরাতে গিয়ে ৪ জন অপহৃত

বগুড়ায় ৬ বছরের শিশুকে হত্যার পর বস্তায় ভরে লাশ গুমের চেষ্টা

বগুড়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রসিকিউশন শাখা চালু

ভাষাসৈনিক ও বগুড়া জেলা আ.লীগ নেতা ডা. মকবুল হোসেন মারা গেছেন

বগুড়ায় পুলিশের এসআইকে ছুরিকাঘাত করে মামলার নথিপত্র ছিনতাই

শেরপুরে বজ্রপাতে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

বগুড়ায় অপহরণের ৭ ঘণ্টা পর এনজিও কর্মকর্তা উদ্ধার