হোম > সারা দেশ > বগুড়া

বগুড়ায় জিন ছাড়ানোর নামে কিশোরীকে ধর্ষণ, কবিরাজ গ্রেপ্তার

বগুড়া প্রতিনিধি

গ্রেপ্তার হাকিম রেজাউল করিম। ছবি: আজকের পত্রিকা

বগুড়ায় জিন ছাড়ানোর চিকিৎসার নামে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে হাকিম রেজাউল করিম (৪৫) নামের এক কবিরাজকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে শহরের নামাজগড় এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রেজাউল করিম শহরের নামাজগড় এলাকায় ভান্ডারী মসজিদসংলগ্ন ‘আশ-সিফা দাওয়াখানা’ নামে একটি প্রতিষ্ঠানে কবিরাজি ও ঝাড়ফুঁক করেন।

ভুক্তভোগী কিশোরীর বাবা বলেন, কিছুদিন ধরে মাথাব্যথায় ভুগছিল তাঁর মেয়ে। পরিচিত এক ব্যক্তির মাধ্যমে ৩ মে সকালে মেয়েকে আশ-সিফা দাওয়াখানায় নিয়ে যান। সেখানে বলা হয়, তাঁর মেয়ের ওপর ‘জিনের আছর’ রয়েছে। এরপর ঝাড়ফুঁক দেওয়ার কথা বলে হাকিম রেজাউল কিশোরীকে অন্য একটি কক্ষে নিয়ে যান। পরদিন দিন বিকেলে ১৬ হাজার ৫০০ টাকা নিয়ে আবার তাঁদের আসতে বলেন হাকিম রেজাউল করিম। পরিবারের সদস্যরা টাকা নিয়ে সেখানে গেলে কিশোরীকে আবারও অন্য কক্ষে নিয়ে যান কবিরাজ। পরে কিশোরী তার পরিবারকে জানান, অন্য কক্ষে নিয়ে চিকিৎসা দেওয়ার নামে কবিরাজ তাকে ধর্ষণ করেছেন। মঙ্গলবার ভুক্তভোগী কিশোরীর বাবা থানায় লিখিত অভিযোগ করেন।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী বলেন, অভিযোগ পাওয়ার পর দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে।

খেলতে গিয়ে খালে পড়ে নিখোঁজ, ২৪ ঘণ্টা পর মিলল শিশুর মরদেহ

বগুড়ায় পুলিশ সদস্যের বিরুদ্ধে স্ত্রীর অপহরণ মামলা

লাইসেন্স ছাড়া চলছে ৩ হাজার ফার্মেসি

যমুনার চরে মহিষ চরাতে গিয়ে ৪ জন অপহৃত

বগুড়ায় ৬ বছরের শিশুকে হত্যার পর বস্তায় ভরে লাশ গুমের চেষ্টা

বগুড়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রসিকিউশন শাখা চালু

ভাষাসৈনিক ও বগুড়া জেলা আ.লীগ নেতা ডা. মকবুল হোসেন মারা গেছেন

বগুড়ায় পুলিশের এসআইকে ছুরিকাঘাত করে মামলার নথিপত্র ছিনতাই

শেরপুরে বজ্রপাতে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

বগুড়ায় অপহরণের ৭ ঘণ্টা পর এনজিও কর্মকর্তা উদ্ধার