হোম > সারা দেশ > বগুড়া

বগুড়ায় বাসচাপায় ভ্যানযাত্রী মা-মেয়ে নিহত

বগুড়া প্রতিনিধি

দুর্ঘটনার শিকার অটোরিকশা। ছবি: আজকের পত্রিকা

বগুড়ার কাহালুতে বাসচাপায় ভ্যানযাত্রী মা-মেয়ে নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন ভ্যানচালক। আজ সোমবার (২৫ মে) বিকেল সাড়ে ৪টার দিকে বগুড়া-নওগাঁ মহাসড়কে কাহালু থানার কাজিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন কাহালু থানার কাজিপাড়া গ্রামের বাবুল তালুকদারের স্ত্রী জেমি আক্তার (৩৮) ও মেয়ে তাইফা আয়েশা তনু (১৯)।

কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, মা-মেয়ে দুপচাঁচিয়া উপজেলা সদরে চিকিৎসক দেখিয়ে অটোভ্যানযোগে বাড়ি ফিরছিলেন। কাজিপাড়া বাসস্ট্যান্ডের দেড় শ গজ আগে পেছন থেকে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানটিকে চাপা দিয়ে সড়কের নিচে নেমে যায়। এতে ঘটনাস্থলে মা-মেয়ে মারা যান। স্থানীয় লোকজন গুরুতর আহত ভ্যানচালক শাওনকে (১৮) উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

কাহালু থানার ওসি শফিকুল ইসলাম জানান, দুর্ঘটনার পরপরই বাসের চালক ও হেলপার বাস রেখে পালিয়ে যান। পুলিশ পৌঁছে বাসটি জব্দ করে এবং মরদেহ উদ্ধার করে হেফাজতে নেয়। আইনি প্রক্রিয়া শেষে মা-মেয়ের মরদেহ হস্তান্তর করা হবে।

খেলতে গিয়ে খালে পড়ে নিখোঁজ, ২৪ ঘণ্টা পর মিলল শিশুর মরদেহ

বগুড়ায় পুলিশ সদস্যের বিরুদ্ধে স্ত্রীর অপহরণ মামলা

লাইসেন্স ছাড়া চলছে ৩ হাজার ফার্মেসি

যমুনার চরে মহিষ চরাতে গিয়ে ৪ জন অপহৃত

বগুড়ায় ৬ বছরের শিশুকে হত্যার পর বস্তায় ভরে লাশ গুমের চেষ্টা

বগুড়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রসিকিউশন শাখা চালু

ভাষাসৈনিক ও বগুড়া জেলা আ.লীগ নেতা ডা. মকবুল হোসেন মারা গেছেন

বগুড়ায় পুলিশের এসআইকে ছুরিকাঘাত করে মামলার নথিপত্র ছিনতাই

শেরপুরে বজ্রপাতে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

বগুড়ায় অপহরণের ৭ ঘণ্টা পর এনজিও কর্মকর্তা উদ্ধার