হোম > সারা দেশ > বগুড়া

বগুড়ায় প্রবাসীর স্ত্রী একাই থাকতেন বাড়িতে, কোপানো লাশ মিলল বারান্দায়

বগুড়া প্রতিনিধি

প্রতীকী ছবি

বগুড়ার নন্দীগ্রামে নিজ বাড়িতে রওশন আরা বেগম (৫৫) নামের এক নারীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার গভীর রাতে উপজেলার ভাটরা ইউনিয়নের রোস্তমপুর নোয়াপাড়া গ্রামে এই ঘটনা ঘটেছে। তিনি ওই গ্রামের প্রবাসী আলেফ মিয়ার স্ত্রী।

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম আজকের পত্রিকাকে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ঘরের মালামাল তছনছ করা হলেও চুরি বা ডাকাতির ঘটনা ঘটেনি। বাসার মালামাল, মোবাইল ফোন, স্বর্ণের গয়না কোনো কিছুই খোয়া যায়নি। এ ছাড়া ঘরের মধ্যে রক্ত পড়ে থাকারও কোনো আলামত পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, ওই নারীকে বারান্দাতেই কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে।

স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ফরিদুল ইসলাম বলেন, রওশন আরা বেগমের স্বামী মালয়েশিয়া থাকেন। তাঁর এক ছেলে চাকরির সুবাদে ঢাকায় বসবাস করেন। মেয়ে থাকেন শ্বশুরবাড়িতে। রওশন আরা বেগম একাই বাড়িতে থাকেন। আজ শনিবার সকালে প্রতিবেশীরা দেখতে পান রওশন আরার মৃতদেহ বারান্দায় পড়ে আছে। তাঁর মুখমণ্ডল ও মাথায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। ঘরের মালামাল এলোমেলো ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। পরে খবর দেওয়া হলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

বগুড়া-৬: মনোনয়ন জমা দিতে গিয়ে বিএনপির দুই নেতার হাতাহাতি

বগুড়ায় ছাত্রদল নেতার ছুরিকাঘাতে আরেক নেতা আহত

বগুড়ায় ছুরিকাঘাতে জামায়াত নেতা খুন

শজিমেক অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কমিটি

বগুড়ায় পাঠকবন্ধুর যাত্রা শুরু: সভাপতি আনান এবং সাধারণ সম্পাদক রনি

বগুড়ায় কিস্তির টাকা চাওয়ায় এনজিও কার্যালয়ে হামলা-ভাঙচুর, আহত ২

বগুড়ার শেরপুর: আবাদি জমিতে পুকুর খনন

বগুড়া-৬ উপনির্বাচন: মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপির বাদশা

বগুড়ায় চালককে হত্যা করে অটোভ্যান ছিনতাই

মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে চিকিৎসাধীন ব্যাংক কর্মকর্তার মৃত্যু