হোম > সারা দেশ > বগুড়া

বগুড়ায় মোটেলের কক্ষ থেকে সাবেক ইউপি সদস্যের মরদেহ উদ্ধার

বগুড়া প্রতিনিধি

নিহত ব্যক্তির মরদেহ। ছবি: সংগৃহীত

বগুড়া শহরের একটি মোটেলের কক্ষ থেকে বিপুল চন্দ্র পাল (৫০) নামের এক সাবেক ইউপি সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহের পাশ থেকে পুলিশ একটি যৌন উত্তেজক সিরাপ, একটি ঘুমের ট্যাবলেট, একটি কোমল পানীয়র বোতল ও একটি পানির বোতল উদ্ধার করেছে।

শনিবার (৬ জুন) বিকেল ৪টার দিকে শহরতলির চারমাথা এলাকায় সেঞ্চুরি মোটেল থেকে ওই ইউপি সদস্যের লাশ উদ্ধার করা হয় বলে জানান উপশহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক জালাল উদ্দীন।

বিপুল চন্দ্র পাল বগুড়া সদর উপজেলার এরুলিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য এবং এরুলিয়া পালপাড়া এলাকার জিতেন্দ্রনাথ পালের ছেলে।

পুলিশ জানায়, বেলা ২টার দিকে সংবাদ আসে মোটেলের একটি কক্ষ থেকে বন্ধ বের হচ্ছে। অনেক ডাকাডাকি করেও কোনো সাড়া পাওয়া যাচ্ছিল না। পরে থানা-পুলিশ ও স্থানীয় ইউপি চেয়ারম্যানের উপস্থিতিতে দরজা খোলা হয়। কক্ষের ভেতরে বিছানায় বিপুল চন্দ্রকে অচেতন অবস্থায় পাওয়া যায়। পরে নিশ্চিত হওয়া যায় তিনি মারা গেছেন। এরপর মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ আরও জানায়, শনিবার সকাল ৯টার দিকে বিপুল চন্দ্র মোটেলটির একটি কক্ষ ভাড়া নিয়ে অবস্থান করেন। প্রাথমিকভাবে তাঁর শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তাঁর কক্ষ থেকে পাওয়া যৌন উত্তেজক সিরাপ, ঘুমের ট্যাবলেট ও কোমল পানীয় জব্দ করেছে পুলিশ।

খেলতে গিয়ে খালে পড়ে নিখোঁজ, ২৪ ঘণ্টা পর মিলল শিশুর মরদেহ

বগুড়ায় পুলিশ সদস্যের বিরুদ্ধে স্ত্রীর অপহরণ মামলা

লাইসেন্স ছাড়া চলছে ৩ হাজার ফার্মেসি

যমুনার চরে মহিষ চরাতে গিয়ে ৪ জন অপহৃত

বগুড়ায় ৬ বছরের শিশুকে হত্যার পর বস্তায় ভরে লাশ গুমের চেষ্টা

বগুড়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রসিকিউশন শাখা চালু

ভাষাসৈনিক ও বগুড়া জেলা আ.লীগ নেতা ডা. মকবুল হোসেন মারা গেছেন

বগুড়ায় পুলিশের এসআইকে ছুরিকাঘাত করে মামলার নথিপত্র ছিনতাই

শেরপুরে বজ্রপাতে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

বগুড়ায় অপহরণের ৭ ঘণ্টা পর এনজিও কর্মকর্তা উদ্ধার