হোম > সারা দেশ > বগুড়া

বগুড়ায় ওভারটেকের সময় ট্রাকের পেছনে অপর ট্রাকের ধাক্কা, হেলপার নিহত

বগুড়া প্রতিনিধি

প্রতীকী ছবি

বগুড়ার নন্দীগ্রামে ওভারটেক করার সময় একটি ট্রাকের পেছনে ধাক্কা দিয়েছে দ্রুতগতির আরেকটি ট্রাক। এতে রাজু আহমেদ (৫০) নামের এক হেলপার নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে বগুড়া-নাটোর মহাসড়কের কুন্দারহাট বাসস্ট্যান্ডে এই দুর্ঘটনা ঘটে।

নিহত রাজু আহমেদ কুড়িগ্রামের উলিপুর উপজেলার কবতপুর গ্রামের বাসিন্দা। দুর্ঘটনার তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেন কুন্দারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোনোয়ারুজ্জামান।

পুলিশ জানায়, নাটোরের দিক থেকে আসা একটি ট্রাক অপর একটি ট্রাককে দ্রুতগতিতে ওভারটেক করার চেষ্টা করছিল। এ সময় পেছন থেকে আসা ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনের ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে পেছনের ট্রাকের হেলপার ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাঁর মরদেহ উদ্ধার করে।

ওসি মোনোয়ারুজ্জামান বলেন, সড়কে দ্রুতগতি ও ওভারটেক করার সময় অসতর্কতাতেই এই দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনার পর ট্রাকের চালকেরা পালিয়ে যান। ট্রাক দুটি থানা হেফাজতে আছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

খেলতে গিয়ে খালে পড়ে নিখোঁজ, ২৪ ঘণ্টা পর মিলল শিশুর মরদেহ

বগুড়ায় পুলিশ সদস্যের বিরুদ্ধে স্ত্রীর অপহরণ মামলা

লাইসেন্স ছাড়া চলছে ৩ হাজার ফার্মেসি

যমুনার চরে মহিষ চরাতে গিয়ে ৪ জন অপহৃত

বগুড়ায় ৬ বছরের শিশুকে হত্যার পর বস্তায় ভরে লাশ গুমের চেষ্টা

বগুড়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রসিকিউশন শাখা চালু

ভাষাসৈনিক ও বগুড়া জেলা আ.লীগ নেতা ডা. মকবুল হোসেন মারা গেছেন

বগুড়ায় পুলিশের এসআইকে ছুরিকাঘাত করে মামলার নথিপত্র ছিনতাই

শেরপুরে বজ্রপাতে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

বগুড়ায় অপহরণের ৭ ঘণ্টা পর এনজিও কর্মকর্তা উদ্ধার