হোম > সারা দেশ > বগুড়া

ডাকাতির প্রস্তুতিকালে পাঁচ সদস্য গ্রেপ্তার, দেশীয় অস্ত্র উদ্ধার

বগুড়া প্রতিনিধি

গ্রেপ্তার ডাকাত দলের পাঁচ সদস্য। ছবি: সংগৃহীত

বগুড়ার কাহালু উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে স্থানীয় জনগণের সহযোগিতায় ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে কাহালু থানার পুলিশ। গতকাল সোমবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার কালাই ইউনিয়নের বারমাইল-তিন দীঘিগামী পাকা রাস্তার কুর্ণিপাড়া এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিতাই চন্দ্র সরকার এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন স্বাধীন (৪২), রাকিবুল হাসান (১৮), মনিরুজ্জামান (২৪), জাকারিয়া (২০) ও মেজবাউল হাসান নাঈম (২২)।

ওসি জানান, সোমবার রাতে কুর্ণিপাড়া বাজার থেকে পূর্ব দিকে পাকা রাস্তায় দেশীয় অস্ত্রসহ ৮-১০ জনের ডাকাত দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। স্থানীয় জনগণ বুঝতে পেরে ডাকাত দলের পাঁচ সদস্যকে আটক করে গণধোলাই দেয়। এ সময় ডাকাত দলের অন্য সদস্যরা পালিয়ে যান।

পরে খবর পেয়ে পুলিশ তাদের গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। গ্রেপ্তারকৃতদের কাছে থেকে একটি চাপাতি, একটি বার্মিজ চাকু, দুটি স্টিলের লাঠি ও দুটি ইলেকট্রিক শক দেওয়ার যন্ত্র উদ্ধার করা হয়। তাঁদের নামে পুলিশ বাদী হয়ে ডাকাতির প্রস্তুতির মামলা দিয়ে আদালতে হাজির করার প্রস্তুতি চলছে বলে জানান ওসি।

খেলতে গিয়ে খালে পড়ে নিখোঁজ, ২৪ ঘণ্টা পর মিলল শিশুর মরদেহ

বগুড়ায় পুলিশ সদস্যের বিরুদ্ধে স্ত্রীর অপহরণ মামলা

লাইসেন্স ছাড়া চলছে ৩ হাজার ফার্মেসি

যমুনার চরে মহিষ চরাতে গিয়ে ৪ জন অপহৃত

বগুড়ায় ৬ বছরের শিশুকে হত্যার পর বস্তায় ভরে লাশ গুমের চেষ্টা

বগুড়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রসিকিউশন শাখা চালু

ভাষাসৈনিক ও বগুড়া জেলা আ.লীগ নেতা ডা. মকবুল হোসেন মারা গেছেন

বগুড়ায় পুলিশের এসআইকে ছুরিকাঘাত করে মামলার নথিপত্র ছিনতাই

শেরপুরে বজ্রপাতে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

বগুড়ায় অপহরণের ৭ ঘণ্টা পর এনজিও কর্মকর্তা উদ্ধার