হোম > সারা দেশ > বগুড়া

বাঙ্গালী নদী থেকে যুবকের লাশ উদ্ধার

বগুড়া প্রতিনিধি

প্রতীকী ছবি

বগুড়ার সোনাতলায় বাঙ্গালী নদীতে ভেসে আসা অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার (৩১ জুলাই) সকালে সোনাতলা উপজেলার বিশ্বনাথপুর গ্রাম সংলগ্ন বাঙ্গালী নদীতে লাশটি ভেসে আসে।

সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিলাদুনব্বী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, স্থানীয় লোকজন সকালে নদীতে ভেসে আসা লাশ দেখে পুলিশে খবর দেয়। পরে পৌঁছে নদী থেকে লাশ উদ্ধার করে। স্থানীয় লোকজন লাশ দেখেও চিনতে পারেননি।

ওসি বলেন, আনুমানিক ৩২ বছর বয়সী ওই যুবকের তিন চার দিন আগে মৃত্যু হতে পারে। লাশের পরনে কোনো কাপড় ছিল না। ময়নাতদন্তের জন্য লাশ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসাপাতাল মর্গে পাঠানো হয়েছে।

খেলতে গিয়ে খালে পড়ে নিখোঁজ, ২৪ ঘণ্টা পর মিলল শিশুর মরদেহ

বগুড়ায় পুলিশ সদস্যের বিরুদ্ধে স্ত্রীর অপহরণ মামলা

লাইসেন্স ছাড়া চলছে ৩ হাজার ফার্মেসি

যমুনার চরে মহিষ চরাতে গিয়ে ৪ জন অপহৃত

বগুড়ায় ৬ বছরের শিশুকে হত্যার পর বস্তায় ভরে লাশ গুমের চেষ্টা

বগুড়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রসিকিউশন শাখা চালু

ভাষাসৈনিক ও বগুড়া জেলা আ.লীগ নেতা ডা. মকবুল হোসেন মারা গেছেন

বগুড়ায় পুলিশের এসআইকে ছুরিকাঘাত করে মামলার নথিপত্র ছিনতাই

শেরপুরে বজ্রপাতে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

বগুড়ায় অপহরণের ৭ ঘণ্টা পর এনজিও কর্মকর্তা উদ্ধার