হোম > সারা দেশ > বগুড়া

বিড়াল হত্যার অভিযোগে আদমদীঘিতে নারী গ্রেপ্তার

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার আদমদীঘিতে মাছ খাওয়ার জেরে গলা কেটে বিড়াল হত্যার অভিযোগে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: আজকের পত্রিকা

বগুড়ার আদমদীঘিতে মাছ খাওয়ার জেরে গলা কেটে বিড়াল হত্যার অভিযোগে বুলবুলি বেগম (২৬) নামের এক নারীকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। শুক্রবার দুপুরে উপজেলার নশরতপুরের দত্তবাড়িয়া গুচ্ছগ্রাম এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে বগুড়া আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, ৩ নভেম্বর বিড়ালের গলা কেটে হত্যার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। বিড়ালের প্রতি এমন নির্মমতার প্রতিবাদে সরব হয় বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। এ ঘটনায় গত বুধবার (৫ নভেম্বর) আদমদীঘি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন সংগঠনটির সদস্য এমরান হোসেন।

এ বিষয়ে আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মোস্তাফিজুর রহমান বলেন, বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে শুক্রবার দুপুরে অভিযুক্ত বুলবুলি বেগমকে গ্রেপ্তার করা হয়। বিড়াল হত্যার অভিযোগে তাঁকে গ্রেপ্তার দেখিয়ে বগুড়া আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

খেলতে গিয়ে খালে পড়ে নিখোঁজ, ২৪ ঘণ্টা পর মিলল শিশুর মরদেহ

বগুড়ায় পুলিশ সদস্যের বিরুদ্ধে স্ত্রীর অপহরণ মামলা

লাইসেন্স ছাড়া চলছে ৩ হাজার ফার্মেসি

যমুনার চরে মহিষ চরাতে গিয়ে ৪ জন অপহৃত

বগুড়ায় ৬ বছরের শিশুকে হত্যার পর বস্তায় ভরে লাশ গুমের চেষ্টা

বগুড়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রসিকিউশন শাখা চালু

ভাষাসৈনিক ও বগুড়া জেলা আ.লীগ নেতা ডা. মকবুল হোসেন মারা গেছেন

বগুড়ায় পুলিশের এসআইকে ছুরিকাঘাত করে মামলার নথিপত্র ছিনতাই

শেরপুরে বজ্রপাতে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

বগুড়ায় অপহরণের ৭ ঘণ্টা পর এনজিও কর্মকর্তা উদ্ধার