হোম > সারা দেশ > বগুড়া

নওগাঁয় ট্রেনে কাটা পড়ে বাবা-মেয়ের মৃত্যু

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

প্রতীকী ছবি

নওগাঁর রাণীনগরে ট্রেনে কাটা পড়ে বাবা-মেয়ের মৃত্যু হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার চখের ব্রিজ এলাকায় রাজশাহী অভিমুখী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তাদের মৃত্যু হয়।

এলাকাটি বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে থানার অন্তর্ভুক্ত।

নিহতরা হলো, রানীনগর উপজেলার দক্ষিণ রাজাপুর গ্রামের মৃত ইসমাইলের ছেলে কুরবান আলী (৩৫) ও তার মেয়ে কোহেলী (১০)। খবর পেয়ে সান্তাহার রেলওয়ে থানা-পুলিশ ২টি মরদেহটি উদ্ধার করেছে।

সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান আজকের পত্রিকাকে ট্রেনে কাটা পড়ে বাবা-মেয়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, এ ঘটনায় রেলওয়ে থানায় আইনগত বিষয় প্রক্রিয়াধীন।

খেলতে গিয়ে খালে পড়ে নিখোঁজ, ২৪ ঘণ্টা পর মিলল শিশুর মরদেহ

বগুড়ায় পুলিশ সদস্যের বিরুদ্ধে স্ত্রীর অপহরণ মামলা

লাইসেন্স ছাড়া চলছে ৩ হাজার ফার্মেসি

যমুনার চরে মহিষ চরাতে গিয়ে ৪ জন অপহৃত

বগুড়ায় ৬ বছরের শিশুকে হত্যার পর বস্তায় ভরে লাশ গুমের চেষ্টা

বগুড়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রসিকিউশন শাখা চালু

ভাষাসৈনিক ও বগুড়া জেলা আ.লীগ নেতা ডা. মকবুল হোসেন মারা গেছেন

বগুড়ায় পুলিশের এসআইকে ছুরিকাঘাত করে মামলার নথিপত্র ছিনতাই

শেরপুরে বজ্রপাতে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

বগুড়ায় অপহরণের ৭ ঘণ্টা পর এনজিও কর্মকর্তা উদ্ধার