হোম > সারা দেশ > বগুড়া

‘মাদকে জড়িত পুলিশ সদস্যদের চাকরিচ্যুত করে শিক্ষিত বেকারদের সুযোগ দেওয়া হবে’

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি  

আইজিপি মো. আলী হোসেন ফকিরকে বগুড়ার শাজাহানপুরে ফুলের শুভেচ্ছা। ছবি: সংগৃহীত

বগুড়ার শাজাহানপুর থানা পরিদর্শনে এসে আইজিপি মো. আলী হোসেন ফকির বলেছেন, মাদকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের চাকরিচ্যুত করে শিক্ষিত বেকারদের সুযোগ দেওয়া হবে।

আজ রোববার (২৪ মে) সন্ধ্যা ৬টার দিকে শাজাহানপুরে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

আইজিপি বলেন, বিদেশি মাদক রোধে পুলিশ তৎপর রয়েছে। পুলিশ এবং বর্ডার গার্ড যৌথভাবে মাদক নিয়ন্ত্রণে কাজ করছে। দেশে অনেক শিক্ষিত বেকার রয়েছেন। সুযোগ পেলে তাঁরা ভালো কিছু করে দেখাবেন। কোনো পুলিশ সদস্য মাদকের সঙ্গে জড়িত প্রমাণ পাওয়া গেলে চাকরিচ্যুত করে শিক্ষিত বেকারদের সুযোগ করে দেওয়া হবে। দেশের জনসংখ্যার তুলনায় পুলিশ কম। তাই সচেতন মানুষকে অপরাধ নির্মূলে পুলিশকে সহযোগিতা করতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম, রংপুর মেট্রোপলিটনের পুলিশ কমিশনার মোহাম্মদ আব্দুল মাবুদ, রাজশাহী আরআরএফের কম্যান্ড্যান্ট দ্বীন মোহাম্মদ, আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক মো. শহীদ আবু সরোয়ার, বগুড়া পুলিশ সুপার মীর্জা সায়েম মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, আবু সুফিয়ান, আতোয়ার রহমান, শাজাহানপুর থানার পরিদর্শক আশিক ইকবালসহ অনেকে।

খেলতে গিয়ে খালে পড়ে নিখোঁজ, ২৪ ঘণ্টা পর মিলল শিশুর মরদেহ

বগুড়ায় পুলিশ সদস্যের বিরুদ্ধে স্ত্রীর অপহরণ মামলা

লাইসেন্স ছাড়া চলছে ৩ হাজার ফার্মেসি

যমুনার চরে মহিষ চরাতে গিয়ে ৪ জন অপহৃত

বগুড়ায় ৬ বছরের শিশুকে হত্যার পর বস্তায় ভরে লাশ গুমের চেষ্টা

বগুড়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রসিকিউশন শাখা চালু

ভাষাসৈনিক ও বগুড়া জেলা আ.লীগ নেতা ডা. মকবুল হোসেন মারা গেছেন

বগুড়ায় পুলিশের এসআইকে ছুরিকাঘাত করে মামলার নথিপত্র ছিনতাই

শেরপুরে বজ্রপাতে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

বগুড়ায় অপহরণের ৭ ঘণ্টা পর এনজিও কর্মকর্তা উদ্ধার