হোম > সারা দেশ > বগুড়া

বগুড়ায় গৃহবধূর হাত-পা বাঁধা মরদেহ

বগুড়া প্রতিনিধি

প্রতীকী ছবি

বগুড়ার সারিয়াকান্দিতে শাহীনুর বেগম (৪৭) নামের এক গৃহবধূর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের গোয়ালবাথান গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শাহীনুর ওই গ্রামের আমিরুল ইসলাম ভেলুর স্ত্রী। তবে কয়েক বছর আগে স্বামীর সঙ্গে তাঁর বিচ্ছেদ হয়। এক ছেলে বিদেশ থাকেন। মেয়ে স্বামীর সঙ্গে ঢাকায় থাকেন। তিনি নিজের নামে তৈরি করা বাড়িতে একাই বসবাস করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সারা দিন তাঁর খোঁজ না পেয়ে সন্ধ্যায় আত্মীয়রা বাড়িতে যান। বাইরে থেকে দরজা আটকানো না থাকায় ভেতরে ঢুকলে মাটিতে হাত-পা বাঁধা মরদেহ দেখতে পান তাঁরা। ঘরের জিনিসপত্র তছনছ করা ছিল। বাক্স ভেঙে জিনিসপত্র ছড়িয়ে-ছিটিয়ে রাখা হয়।

নিহতের বোন শিউলি বেগম বলেন, নেশাখোরদের দল হয়তো টাকার জন্য এ ঘটনা ঘটিয়েছে।

সারিয়াকান্দি থানার এসআই আব্দুল খালেক জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়ায় পাঠানো হয়েছে। ঘটনাস্থলে পুলিশি তদন্ত চলছে।

খেলতে গিয়ে খালে পড়ে নিখোঁজ, ২৪ ঘণ্টা পর মিলল শিশুর মরদেহ

বগুড়ায় পুলিশ সদস্যের বিরুদ্ধে স্ত্রীর অপহরণ মামলা

লাইসেন্স ছাড়া চলছে ৩ হাজার ফার্মেসি

যমুনার চরে মহিষ চরাতে গিয়ে ৪ জন অপহৃত

বগুড়ায় ৬ বছরের শিশুকে হত্যার পর বস্তায় ভরে লাশ গুমের চেষ্টা

বগুড়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রসিকিউশন শাখা চালু

ভাষাসৈনিক ও বগুড়া জেলা আ.লীগ নেতা ডা. মকবুল হোসেন মারা গেছেন

বগুড়ায় পুলিশের এসআইকে ছুরিকাঘাত করে মামলার নথিপত্র ছিনতাই

শেরপুরে বজ্রপাতে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

বগুড়ায় অপহরণের ৭ ঘণ্টা পর এনজিও কর্মকর্তা উদ্ধার