হোম > সারা দেশ > বগুড়া

বগুড়ায় ঋণের কিস্তির চাপে পরিবহন শ্রমিকের ‘আত্মহত্যা’

বগুড়া প্রতিনিধি

বগুড়ায় ঋণের কিস্তির চাপে উত্তম কুমার দাস (৪৫) নামে এক পরিবহন শ্রমিক ‘আত্মহত্যা’ করেছেন।

আজ বুধবার সন্ধ্যায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল (শজিমেক) হাসপাতালে তিনি মারা যান। উত্তম দাস বগুড়া শহরের দত্তবাড়ি এলাকার মৃত গোবিন্দ দাসের ছেলে। তিনি একতা পরিবহন কাউন্টারে চাকরি করতেন।

উত্তম দাসের স্বজন গোবিন্দ সাহা আজকের পত্রিকাকে বলেন, এক কন্যাসন্তান ও স্ত্রী নিয়ে উত্তম দাসের সংসার। করোনার সময় পরিবহন বন্ধ থাকায় সংসার চালাতে গিয়ে দাদন ব্যবসায়ীদের কাছ থেকে ঋণ করেন। পরে সুদের টাকা পরিশোধ করতে কয়েকটি এনজিও থেকে আবারও ঋণ নেন। এতে কিস্তি পরিশোধ করতে গিয়ে তাঁর আর্থিক সংকট বেড়ে যায়।

গোবিন্দ সাহা আরও জানান, আজ ভোরে উত্তম দাস সবার অজান্তে বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে পড়লে তাঁকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোস্তাফিজুর রহমান বলেন, উত্তম দাসের মরদেহ উদ্ধার করে মর্গে রাখা হয়েছে।

খেলতে গিয়ে খালে পড়ে নিখোঁজ, ২৪ ঘণ্টা পর মিলল শিশুর মরদেহ

বগুড়ায় পুলিশ সদস্যের বিরুদ্ধে স্ত্রীর অপহরণ মামলা

লাইসেন্স ছাড়া চলছে ৩ হাজার ফার্মেসি

যমুনার চরে মহিষ চরাতে গিয়ে ৪ জন অপহৃত

বগুড়ায় ৬ বছরের শিশুকে হত্যার পর বস্তায় ভরে লাশ গুমের চেষ্টা

বগুড়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রসিকিউশন শাখা চালু

ভাষাসৈনিক ও বগুড়া জেলা আ.লীগ নেতা ডা. মকবুল হোসেন মারা গেছেন

বগুড়ায় পুলিশের এসআইকে ছুরিকাঘাত করে মামলার নথিপত্র ছিনতাই

শেরপুরে বজ্রপাতে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

বগুড়ায় অপহরণের ৭ ঘণ্টা পর এনজিও কর্মকর্তা উদ্ধার