হোম > সারা দেশ > বগুড়া

বগুড়ায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, ট্রাকচালকের অবস্থা আশঙ্কাজনক

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি  

বগুড়ায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ। ছবি: সংগৃহীত

বগুড়ার শাজাহানপুরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার বগুড়া-নাটোর মহাসড়কের আশেকপুর ইউনিয়নের কৃষি কলেজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে গাড়ি দুটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়।

খবর পেয়ে শাজাহানপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা গিয়ে উদ্ধারকাজ শুরু করেন। সকাল ৯টার দিকে পুলিশের রেকার আসার পর ট্রাকের কেবিন থেকে চালককে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

বগুড়ায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ। ছবি: সংগৃহীত

আহত ট্রাকচালক কুষ্টিয়া জেলা সদরের হারিসংকর গ্রামের মহউদ্দিনের ছেলে রাজিব (৩২) বলে নিশ্চিত করেছে পুলিশ।

শাজাহানপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার সজিবুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে আমাদের লোকজন দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করেন। তবে রেকার দেরিতে আসায় উদ্ধার তৎপরতা কিছুটা বিলম্ব হয়। ট্রাকের কেবিন কেটে চালককে উদ্ধার করেছি।’

বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক লাল মিয়া আজকের পত্রিকাকে বলেন, ট্রাকচালক রাজিবের অবস্থা আশঙ্কাজনক।

খেলতে গিয়ে খালে পড়ে নিখোঁজ, ২৪ ঘণ্টা পর মিলল শিশুর মরদেহ

বগুড়ায় পুলিশ সদস্যের বিরুদ্ধে স্ত্রীর অপহরণ মামলা

লাইসেন্স ছাড়া চলছে ৩ হাজার ফার্মেসি

যমুনার চরে মহিষ চরাতে গিয়ে ৪ জন অপহৃত

বগুড়ায় ৬ বছরের শিশুকে হত্যার পর বস্তায় ভরে লাশ গুমের চেষ্টা

বগুড়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রসিকিউশন শাখা চালু

ভাষাসৈনিক ও বগুড়া জেলা আ.লীগ নেতা ডা. মকবুল হোসেন মারা গেছেন

বগুড়ায় পুলিশের এসআইকে ছুরিকাঘাত করে মামলার নথিপত্র ছিনতাই

শেরপুরে বজ্রপাতে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

বগুড়ায় অপহরণের ৭ ঘণ্টা পর এনজিও কর্মকর্তা উদ্ধার