হোম > সারা দেশ > বগুড়া

বগুড়ার সাবেক চেয়ারম্যান সিটন ঢাকায় গ্রেপ্তার

বগুড়া প্রতিনিধি

অরুণ কান্তি রায় সিটন। ছবি: সংগৃহীত

বগুড়ার গাবতলী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অরুণ কান্তি রায় সিটনকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার (১১ মে) দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর মোহাম্মদপুর এলাকার আবাসিক ভবন থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ মঙ্গলবার (১২ মে) দুপুর ১২টার দিকে তাঁকে বগুড়া জেলা গোয়েন্দা শাখা (ডিবি) হেফাজতে নেওয়া হয়েছে।

গ্রেপ্তার সিটন গাবতলী উপজেলার তেলিহাটা গ্রামের শরৎচন্দ্র রায়ের ছেলে। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় বন ও পরিবেশবিষয়ক উপকমিটির সদস্য।

বগুড়া জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ ইকবাল বাহার বলেন, অরুণ কান্তি রায় সিটনের বিরুদ্ধে জুলাই আগস্টের হত্যা মামলাসহ চারটি মামলা রয়েছে। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

খেলতে গিয়ে খালে পড়ে নিখোঁজ, ২৪ ঘণ্টা পর মিলল শিশুর মরদেহ

বগুড়ায় পুলিশ সদস্যের বিরুদ্ধে স্ত্রীর অপহরণ মামলা

লাইসেন্স ছাড়া চলছে ৩ হাজার ফার্মেসি

যমুনার চরে মহিষ চরাতে গিয়ে ৪ জন অপহৃত

বগুড়ায় ৬ বছরের শিশুকে হত্যার পর বস্তায় ভরে লাশ গুমের চেষ্টা

বগুড়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রসিকিউশন শাখা চালু

ভাষাসৈনিক ও বগুড়া জেলা আ.লীগ নেতা ডা. মকবুল হোসেন মারা গেছেন

বগুড়ায় পুলিশের এসআইকে ছুরিকাঘাত করে মামলার নথিপত্র ছিনতাই

শেরপুরে বজ্রপাতে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

বগুড়ায় অপহরণের ৭ ঘণ্টা পর এনজিও কর্মকর্তা উদ্ধার