হোম > সারা দেশ > বগুড়া

বগুড়ায় নিজ ঘরে অবসরপ্রাপ্ত নারী ব্যাংক কর্মকর্তাকে ছুরিকাঘাতে হত্যা

বগুড়া প্রতিনিধি

প্রতীকী ছবি

বগুড়ার শিবগঞ্জে নিজের ঘরে শাহানাজ বেগম (৭০) নামের অবসরপ্রাপ্ত এক ব্যাংক কর্মকর্তাকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শনিবার (৪ এপ্রিল) রাত ৮টার দিকে উপজেলার ময়দানহাটা ইউনিয়নের মহব্বত নন্দীপুর এলাকায় এই ঘটনা ঘটে। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন।

নিহত শাহানাজ বেগম ওই এলাকার মৃত আবুল খালেকের স্ত্রী। তিনি রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের অবসরপ্রাপ্ত প্রিন্সিপাল অফিসার ছিলেন।

নিহত ব্যক্তির ছেলে মাহমুদুল হাসান সজিব জানান, তিনি স্থানীয় বাজারে ওয়ালটনের শোরুম পরিচালনা করেন। বাসায় তাঁর মা এবং স্ত্রী ছিলেন। সন্ধ্যার পর থেকে এলাকায় বিদ্যুৎ ছিল না। রাত ৮টার দিকে দুর্বৃত্তরা বাড়িতে প্রবেশ করে তাঁর স্ত্রীর কক্ষ বাইরে থেকে আটকে দেয়। পাশের কক্ষ থেকে চিৎকার শুনে তাঁর স্ত্রী তাঁকে ফোন করেন। পরে স্থানীয় লোকজনকে সঙ্গে নিয়ে বাড়িতে গিয়ে দেখতে পান, মা শাহনাজ বেগমের গলায় ছুরিকাঘাত করে পালিয়ে গেছে দুর্বৃত্তরা। পরে তাঁকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। হত্যাকাণ্ডের কারণ উদ্‌ঘাটনে তদন্ত চলছে এবং জড়িত ব্যক্তিদের শনাক্ত করার কাজ চলছে।

খেলতে গিয়ে খালে পড়ে নিখোঁজ, ২৪ ঘণ্টা পর মিলল শিশুর মরদেহ

বগুড়ায় পুলিশ সদস্যের বিরুদ্ধে স্ত্রীর অপহরণ মামলা

লাইসেন্স ছাড়া চলছে ৩ হাজার ফার্মেসি

যমুনার চরে মহিষ চরাতে গিয়ে ৪ জন অপহৃত

বগুড়ায় ৬ বছরের শিশুকে হত্যার পর বস্তায় ভরে লাশ গুমের চেষ্টা

বগুড়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রসিকিউশন শাখা চালু

ভাষাসৈনিক ও বগুড়া জেলা আ.লীগ নেতা ডা. মকবুল হোসেন মারা গেছেন

বগুড়ায় পুলিশের এসআইকে ছুরিকাঘাত করে মামলার নথিপত্র ছিনতাই

শেরপুরে বজ্রপাতে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

বগুড়ায় অপহরণের ৭ ঘণ্টা পর এনজিও কর্মকর্তা উদ্ধার