হোম > সারা দেশ > বগুড়া

ট্রাকের ধাক্কায় অটোরিকশাযাত্রী মা-মেয়ে নিহত

বগুড়া প্রতিনিধি

দুর্ঘটনাকবলিত অটোরিকশা। ছবি: আজকের পত্রিকা

বগুড়ার কাহালু উপজেলায় ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার এক নারী যাত্রী ও তাঁর মেয়ে নিহত হয়েছেন। আহত হয়েছেন অটোরিকশাচালক। গতকাল সোমবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার দরগাহাট বাজার এলাকায় বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন আদমদীঘি উপজেলার ইন্দইল গ্রামের রতনের স্ত্রী আইনুন নাহার আশা (৩৭) ও তাঁর মেয়ে আরাত (৬)।

কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিতাই চন্দ্র সরকার জানান, আইনুন নাহার আশা মেয়েকে নিয়ে সিএনজিচালিত অটোরিকশায় আদমদীঘি যাচ্ছিলেন। পথে দরগাহাট এলাকায় ভান্ডার ফ্যাক্টরির সামনে অজ্ঞাতনামা একটি ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই আইনুন নাহার মারা যান।

ফায়ার সার্ভিসের সদস্যরা গুরুতর আহত আরাত ও চালককে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক আরাতকে মৃত ঘোষণা করেন। আহত অটোরিকশাচালকের নাম জানা যায়নি।

ওসি নিতাই চন্দ্র সরকার বলেন, ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মা-মেয়ের মরদেহ পুলিশ হেফাজতে রয়েছে।

খেলতে গিয়ে খালে পড়ে নিখোঁজ, ২৪ ঘণ্টা পর মিলল শিশুর মরদেহ

বগুড়ায় পুলিশ সদস্যের বিরুদ্ধে স্ত্রীর অপহরণ মামলা

লাইসেন্স ছাড়া চলছে ৩ হাজার ফার্মেসি

যমুনার চরে মহিষ চরাতে গিয়ে ৪ জন অপহৃত

বগুড়ায় ৬ বছরের শিশুকে হত্যার পর বস্তায় ভরে লাশ গুমের চেষ্টা

বগুড়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রসিকিউশন শাখা চালু

ভাষাসৈনিক ও বগুড়া জেলা আ.লীগ নেতা ডা. মকবুল হোসেন মারা গেছেন

বগুড়ায় পুলিশের এসআইকে ছুরিকাঘাত করে মামলার নথিপত্র ছিনতাই

শেরপুরে বজ্রপাতে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

বগুড়ায় অপহরণের ৭ ঘণ্টা পর এনজিও কর্মকর্তা উদ্ধার