হোম > সারা দেশ > বগুড়া

ছাত্র আন্দোলনের মামলার পলাতক আসামি আওয়ামী লীগ নেতা আটক

বগুড়া প্রতিনিধি

গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা সাবেরী আলম ছোটন। ছবি: আজকের পত্রিকা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাধিক মামলার পলাতক আসামি ও সোনাতলা উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক সাবেরী আলম ছোটনকে (৪২) গ্রেপ্তার করেছে বগুড়া জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহরের নুরানী মোড় এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া ছোটনের বাড়ি সোনাতলা উপজেলার দীঘিরপাড় গ্রামে। তাঁর বাবার নাম মৃত রফিকুল ইসলাম বুটু মণ্ডল। তিনি বগুড়ার শেরপুর-সোনাতলা আসনের সাবেক সংসদ সদস্য সাহাদারা মান্নানের ফুফাতো ভাই।

এ বিষয়ে বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান আজকের পত্রিকাকে বলেন, সাবেরী আলম ছোটনের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিনটি মামলাসহ মোট ছয়টি মামলা আদালতে বিচারাধীন। গ্রেপ্তারের পর তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

খেলতে গিয়ে খালে পড়ে নিখোঁজ, ২৪ ঘণ্টা পর মিলল শিশুর মরদেহ

বগুড়ায় পুলিশ সদস্যের বিরুদ্ধে স্ত্রীর অপহরণ মামলা

লাইসেন্স ছাড়া চলছে ৩ হাজার ফার্মেসি

যমুনার চরে মহিষ চরাতে গিয়ে ৪ জন অপহৃত

বগুড়ায় ৬ বছরের শিশুকে হত্যার পর বস্তায় ভরে লাশ গুমের চেষ্টা

বগুড়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রসিকিউশন শাখা চালু

ভাষাসৈনিক ও বগুড়া জেলা আ.লীগ নেতা ডা. মকবুল হোসেন মারা গেছেন

বগুড়ায় পুলিশের এসআইকে ছুরিকাঘাত করে মামলার নথিপত্র ছিনতাই

শেরপুরে বজ্রপাতে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

বগুড়ায় অপহরণের ৭ ঘণ্টা পর এনজিও কর্মকর্তা উদ্ধার