হোম > সারা দেশ > বগুড়া

বগুড়ায় ভটভটি উল্টে গরু ব্যবসায়ী নিহত

বগুড়া প্রতিনিধি

আমিনুল শেখ। ছবি: সংগৃহীত

বগুড়ার কাহালুতে গরুবোঝাই ভটভটি উল্টে আমিনুল শেখ (৪০) নামের এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে কাহালু-বগুড়া সড়কের শীতলাই এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

নিহত আমিনুল উপজেলার জয়তুল গ্রামের রিয়াজ শেখের ছেলে। এসব তথ্য নিশ্চিত করেছেন কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিতাই চন্দ্র সরকার।

ওসি জানান, কয়েকটি গরু নিয়ে চান্দাইকোনা হাটে যাওয়ার পথে ভটভটি উল্টে গিয়ে ঘটনাস্থলেই মারা যান আমিনুল।

ওসি আরও জানান, লাশ উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনিপ্রক্রিয়া শেষে লাশ হস্তান্তর করা হবে।

খেলতে গিয়ে খালে পড়ে নিখোঁজ, ২৪ ঘণ্টা পর মিলল শিশুর মরদেহ

বগুড়ায় পুলিশ সদস্যের বিরুদ্ধে স্ত্রীর অপহরণ মামলা

লাইসেন্স ছাড়া চলছে ৩ হাজার ফার্মেসি

যমুনার চরে মহিষ চরাতে গিয়ে ৪ জন অপহৃত

বগুড়ায় ৬ বছরের শিশুকে হত্যার পর বস্তায় ভরে লাশ গুমের চেষ্টা

বগুড়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রসিকিউশন শাখা চালু

ভাষাসৈনিক ও বগুড়া জেলা আ.লীগ নেতা ডা. মকবুল হোসেন মারা গেছেন

বগুড়ায় পুলিশের এসআইকে ছুরিকাঘাত করে মামলার নথিপত্র ছিনতাই

শেরপুরে বজ্রপাতে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

বগুড়ায় অপহরণের ৭ ঘণ্টা পর এনজিও কর্মকর্তা উদ্ধার