হোম > সারা দেশ > বগুড়া

ফসলের মাঠে নারীর মরদেহ

বগুড়া প্রতিনিধি

প্রতীকী ছবি

বগুড়ার নন্দীগ্রামে ফসলের মাঠ থেকে রাশেদা বেগম (৩৮) নামের এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার বর্ষণ গ্রামে এ ঘটনা ঘটে। রাশেদা বেগম উপজেলার ভাটরা ইউনিয়নের ভাগবজর উত্তরপাড়া গ্রামের আব্দুল মালেকের স্ত্রী।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার সকাল থেকে রাশেদা বেগম নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি। আজ সকালে স্থানীয়রা বর্ষণ তিনমাথা এলাকায় মাঠের মধ্যে তাঁর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

নিহতের স্বামী আব্দুল মালেক ও ছেলে আরিফুল ইসলাম জানান, রাশেদা বেগম দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন। গতকাল সকাল থেকে তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। আজ সকালে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাঁরা মরদেহ শনাক্ত করেন।

নন্দীগ্রাম থানার উপপরিদর্শক (এসআই) আল মামুন জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে। তাঁর শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই।

খেলতে গিয়ে খালে পড়ে নিখোঁজ, ২৪ ঘণ্টা পর মিলল শিশুর মরদেহ

বগুড়ায় পুলিশ সদস্যের বিরুদ্ধে স্ত্রীর অপহরণ মামলা

লাইসেন্স ছাড়া চলছে ৩ হাজার ফার্মেসি

যমুনার চরে মহিষ চরাতে গিয়ে ৪ জন অপহৃত

বগুড়ায় ৬ বছরের শিশুকে হত্যার পর বস্তায় ভরে লাশ গুমের চেষ্টা

বগুড়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রসিকিউশন শাখা চালু

ভাষাসৈনিক ও বগুড়া জেলা আ.লীগ নেতা ডা. মকবুল হোসেন মারা গেছেন

বগুড়ায় পুলিশের এসআইকে ছুরিকাঘাত করে মামলার নথিপত্র ছিনতাই

শেরপুরে বজ্রপাতে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

বগুড়ায় অপহরণের ৭ ঘণ্টা পর এনজিও কর্মকর্তা উদ্ধার