হোম > সারা দেশ > বগুড়া

শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধের বিরুদ্ধে মামলা

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি

প্রতীকী ছবি

বগুড়ার শাজাহানপুর উপজেলায় সাত বছরের এক শিশুকে চিপসের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে ৭০ বছর বয়সী এক বৃদ্ধের বিরুদ্ধে।

গতকাল বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাতে মেয়েটির পিতা শাজাহানপুর থানায় মামলা করেছেন। ওই দিন বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার একটি বাসার ছাদে ঘটনাটি ঘটে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

জানতে চাইলে শাজাহানপুর থানার উপপরিদর্শক (এসআই) আবু জাররা আজকের পত্রিকাকে বলেন, শিশুটির পিতা বাদী হয়ে আমজাদ হোসেনকে আসামি করে থানায় এজাহার করেছেন। আমজাদ হোসেনকে এখনো গ্রেপ্তার করা হয়নি। শিশুটির মুখ থেকে সমস্ত ঘটনা শোনা হয়েছে।

এসআই আরও বলেন, অভিযোগের পরিপ্রেক্ষিতে বিষয়টি তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। শিশুটির শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।

খেলতে গিয়ে খালে পড়ে নিখোঁজ, ২৪ ঘণ্টা পর মিলল শিশুর মরদেহ

বগুড়ায় পুলিশ সদস্যের বিরুদ্ধে স্ত্রীর অপহরণ মামলা

লাইসেন্স ছাড়া চলছে ৩ হাজার ফার্মেসি

যমুনার চরে মহিষ চরাতে গিয়ে ৪ জন অপহৃত

বগুড়ায় ৬ বছরের শিশুকে হত্যার পর বস্তায় ভরে লাশ গুমের চেষ্টা

বগুড়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রসিকিউশন শাখা চালু

ভাষাসৈনিক ও বগুড়া জেলা আ.লীগ নেতা ডা. মকবুল হোসেন মারা গেছেন

বগুড়ায় পুলিশের এসআইকে ছুরিকাঘাত করে মামলার নথিপত্র ছিনতাই

শেরপুরে বজ্রপাতে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

বগুড়ায় অপহরণের ৭ ঘণ্টা পর এনজিও কর্মকর্তা উদ্ধার