হোম > সারা দেশ > বগুড়া

বগুড়ায় ট্রাকের ধাক্কায় ভ্যানচালক নিহত

বগুড়া প্রতিনিধি

প্রতীকী ছবি

বগুড়ার নন্দীগ্রামে ট্রাকের ধাক্কায় হাসেম আলী (৩৫) নামের এক অটোভ্যানচালক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে উপজেলার কুন্দারহাট বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হাসেম আলী উপজেলার কালিকাপুর সড়কপাড়া এলাকার ইন্তাজ হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, হাসেম আলী কুন্দারহাট এলাকা থেকে কয়েকটি ফ্রিজ নিয়ে অটোভ্যানে করে নন্দীগ্রামের দিকে যাচ্ছিলেন। এ সময় বগুড়া থেকে নাটোরগামী একটি দ্রুতগতির ট্রাক তাঁর ভ্যানকে ধাক্কা দেয়। এতে ভ্যানটি সড়কের পাশে থাকা একটি বিদ্যুতের খুঁটির সঙ্গে গিয়ে চাপা খায়। এতে গুরুতর আহত হন হাসেম আলী। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

নন্দীগ্রাম কুন্দারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, দুর্ঘটনার পর ট্রাকচালককে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

খেলতে গিয়ে খালে পড়ে নিখোঁজ, ২৪ ঘণ্টা পর মিলল শিশুর মরদেহ

বগুড়ায় পুলিশ সদস্যের বিরুদ্ধে স্ত্রীর অপহরণ মামলা

লাইসেন্স ছাড়া চলছে ৩ হাজার ফার্মেসি

যমুনার চরে মহিষ চরাতে গিয়ে ৪ জন অপহৃত

বগুড়ায় ৬ বছরের শিশুকে হত্যার পর বস্তায় ভরে লাশ গুমের চেষ্টা

বগুড়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রসিকিউশন শাখা চালু

ভাষাসৈনিক ও বগুড়া জেলা আ.লীগ নেতা ডা. মকবুল হোসেন মারা গেছেন

বগুড়ায় পুলিশের এসআইকে ছুরিকাঘাত করে মামলার নথিপত্র ছিনতাই

শেরপুরে বজ্রপাতে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

বগুড়ায় অপহরণের ৭ ঘণ্টা পর এনজিও কর্মকর্তা উদ্ধার