হোম > সারা দেশ > বগুড়া

সড়কে গাছ ফেলে অটোরিকশা ছিনতাই

শেরপুর(বগুড়া), প্রতিনিধি

সড়ক থেকে সরিয়ে নেওয়া হচ্ছে গাছ। ছবি: আজকের পত্রিকা

বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নে সড়কে গাছ ফেলে একটি ইজিবাইক (ব্যাটারিচালিত অটোরিকশা) ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ভোর পৌনে ৫টার দিকে ভবানীপুর এলাকার তেঁতুলতলা নামক স্থানে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী অটোরিকশাচালক হলেন উপজেলার ভবানীপুর ইউনিয়নের আটাইল গ্রামের মৃত তফের আলীর ছেলে মো. দুলাল হোসেন (৫০)। তিনি প্রতিদিনের মতো নাবিল হাইওয়ে হোটেলের কর্মচারীদের যাতায়াত করানোর উদ্দেশ্যে ভোরে গাড়ি নিয়ে বের হন।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোর পৌনে ৫টার দিকে দুলাল হোসেন ভবানীপুর রাস্তায় পৌঁছালে পাঁচজনের একদল দুর্বৃত্ত আগে থেকেই গাছের গুঁড়ি ফেলে তাঁর পথরোধ করে। এরপর জোরপূর্বক তাঁকে গাড়ি থেকে নামিয়ে হাত-পা বেঁধে রাস্তার পাশে ফেলে রেখে গাড়িটি ছিনতাই করে নিয়ে যায়।

স্থানীয় দুজন বলেন, এই সড়কে মাঝেমধ্যেই ছিনতাইয়ের এর ঘটনা ঘটে। বিষয়টি থানা-পুলিশকে পর্যন্ত এর আগেও অবহিত করা হয়েছে।

ক্ষতিগ্রস্ত দুলাল হোসেন বলেন, ছিনতাই হওয়া তাঁর গাড়ির মূল্য অন্তত ১ লাখ ৫০ হাজার টাকা। দুর্বৃত্তরা গাড়িসহ তাঁর নগদ ৭৫০ টাকা এবং একটি মোবাইল ছিনতাই করে নিয়ে গেছে। তিনি আজ বৃহস্পতিবার দুপুরে থানায় লিখিত অভিযোগ করেছেন। এই ছিনতাইয়ের ঘটনার সময় দুর্বৃত্তদের হাতে ধারালো অস্ত্র ছিল।

এ নিয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইব্রাহীম আলী বলেন, এ ঘটনা নিয়ে পুলিশি তদন্ত চলছে। ঘটনার সঙ্গে কারা জড়িত—তা উদ্‌ঘাটন করে জড়িতদের আইনের আওতায় আনা হবে।

খেলতে গিয়ে খালে পড়ে নিখোঁজ, ২৪ ঘণ্টা পর মিলল শিশুর মরদেহ

বগুড়ায় পুলিশ সদস্যের বিরুদ্ধে স্ত্রীর অপহরণ মামলা

লাইসেন্স ছাড়া চলছে ৩ হাজার ফার্মেসি

যমুনার চরে মহিষ চরাতে গিয়ে ৪ জন অপহৃত

বগুড়ায় ৬ বছরের শিশুকে হত্যার পর বস্তায় ভরে লাশ গুমের চেষ্টা

বগুড়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রসিকিউশন শাখা চালু

ভাষাসৈনিক ও বগুড়া জেলা আ.লীগ নেতা ডা. মকবুল হোসেন মারা গেছেন

বগুড়ায় পুলিশের এসআইকে ছুরিকাঘাত করে মামলার নথিপত্র ছিনতাই

শেরপুরে বজ্রপাতে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

বগুড়ায় অপহরণের ৭ ঘণ্টা পর এনজিও কর্মকর্তা উদ্ধার