হোম > সারা দেশ > বগুড়া

বাসের ধাক্কায় সাইকেল আরোহী নিহত

শেরপুর (বগুড়া) প্রতিনিধি 

প্রতীকী ছবি

বগুড়ার শেরপুর উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় এক সাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ রোববার বেলা ২টার দিকে উপজেলার মির্জাপুর ফুটওভার ব্রিজ-সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আলহাজ উদ্দিন (২৩) উপজেলার রানীরহাট এলাকার লাউচা গ্রামের আলাউদ্দিনের ছেলে। তিনি মির্জাপুর বাজারের একটি দোকানে কর্মচারী হিসেবে কাজ করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, আলহাজ উদ্দিন সাইকেল নিয়ে ফুটওভার ব্রিজের নিচ দিয়ে সড়ক পার হওয়ার সময় ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, আলহাজ উদ্দিন প্রতিদিন বাড়ি থেকে সাইকেলে করে মির্জাপুর বাজারের ওই দোকানে যাতায়াত করতেন।

শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট মো. ফয়সাল বলেন, দুর্ঘটনার পর বাসটির চালক যানটি ঘটনাস্থলে ফেলে পালিয়ে যান। বাসটি বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে নিহত আলহাজের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

খেলতে গিয়ে খালে পড়ে নিখোঁজ, ২৪ ঘণ্টা পর মিলল শিশুর মরদেহ

বগুড়ায় পুলিশ সদস্যের বিরুদ্ধে স্ত্রীর অপহরণ মামলা

লাইসেন্স ছাড়া চলছে ৩ হাজার ফার্মেসি

যমুনার চরে মহিষ চরাতে গিয়ে ৪ জন অপহৃত

বগুড়ায় ৬ বছরের শিশুকে হত্যার পর বস্তায় ভরে লাশ গুমের চেষ্টা

বগুড়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রসিকিউশন শাখা চালু

ভাষাসৈনিক ও বগুড়া জেলা আ.লীগ নেতা ডা. মকবুল হোসেন মারা গেছেন

বগুড়ায় পুলিশের এসআইকে ছুরিকাঘাত করে মামলার নথিপত্র ছিনতাই

শেরপুরে বজ্রপাতে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

বগুড়ায় অপহরণের ৭ ঘণ্টা পর এনজিও কর্মকর্তা উদ্ধার