হোম > সারা দেশ > বরিশাল

সৌদি আরবের সঙ্গে মিল রেখে বরিশালে ৫ সহস্রাধিক পরিবারের ঈদ উদ্‌যাপন

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

সৌদি আরবের সঙ্গে মিল রেখে আজ শুক্রবার বরিশালে ঈদুল ফিতরের নামাজ আদায় করেন মুসল্লিরা। ছবি: আজকের পত্রিকা

বরিশাল জেলার পাঁচ সহস্রাধিক পরিবার ঈদুল ফিতর উদ্‌যাপন করছে। সৌদি আরবের সঙ্গে মিল রেখে আজ শুক্রবার (২০ মার্চ) নগরীসহ জেলার বিভিন্ন উপজেলায় ঈদ উদ্‌যাপন করা হয়। জেলার প্রায় অর্ধশত মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

শুক্রবার সকালে বরিশাল নগরের ২০ নম্বর ওয়ার্ডের কাজিবাড়ি এলাকায় ঈদের নামাজ আদায় করেন মুসল্লিরা। সাগরদী তাজকাঠী মিয়াবাড়ী এলাকার জাহাগীরিয়া শাহ সুফি মমতাজিয়া কেন্দ্রীয় জামে মসজিদে সকাল সাড়ে ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। নামাজে কয়েক শ মুসল্লি অংশ নেন।

জানা গেছে, সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদ্‌যাপনকারী মুসল্লিরা চট্টগ্রামের চন্দনাইশের জাহাগিরিয়া শাহ সুফি মমতাজিয়া দরবার শরিফের অনুসারী। পৃথিবীর কোনো প্রান্তে চাঁদ দেখা গেলে তার সঙ্গে মিল রেখে তাঁরা রমজানের রোজা রাখা শুরু করেন এবং ঈদুল ফিতরের নামাজও আদায় করেন। একইভাবে ঈদুল আজহাও পালন করেন।

নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের পূর্ব হরিনাফুলিয়ার চৌধুরী বাড়ি শাহ সুফি মমতাজিয়া জামে মসজিদের মুসল্লি মমিন উদ্দিন কালু জানান, তাঁদের এলাকায় প্রায় ১ হাজার পরিবার ঈদ উদ্‌যাপন করছে।

নগরীর ২৩ নম্বর ওয়ার্ডের তাজকাঠীর হাজি বাড়ির জাহাগিরিয়া শাহ সুফি মমতাজিয়া জামে মসজিদের মুসল্লি আমীর হোসেন জানান, ২৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ সাগরদী, তাজকাঠীসহ আশপাশের ৫০০ পরিবার শুক্রবার সকালে ঈদুল ফিতরের নামাজ আদায় করে।

জানা গেছে, জেলার বাবুগঞ্জ উপজেলার খানপুরা, কেদারপুর, মাধবপাশাসহ পাঁচ-ছয়টি গ্রামের এক হাজারের বেশি পরিবারের ঈদুল ফিতর উদ্‌যাপন চলছে। মুলাদী, হিজলা, মেহেন্দীগঞ্জ উপজেলায় এবং সদর উপজেলার চন্দ্রমোহন, পতাং, লাহারহাট গ্রামের জাহাগিরীয় শাহ সুফি দরবারের প্রায় ২ হাজার অনুসারী রয়েছেন।

বরিশালে শিশু রাইসা হত্যা মামলার আসামি বাবা-ছেলে গ্রেপ্তার

বাবা বুড়িগঙ্গায় নিখোঁজ, স্ত্রী হাসপাতালে, নিথর দেহে বাড়িতে ফিরলেন সোহেল

ডিজেল-সংকট: সাগরে মাছ ধরতে না পারায় ঈদ আনন্দ নেই উপকূলীয় জেলেদের

প্রধানমন্ত্রীর অনুদানের উৎসব ভাতা পেয়ে খুশি বিসিসির পরিচ্ছন্নতাকর্মীরা

শিশু রাইসা হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে মহাসড়ক অবরোধ

শেবাচিম হাসপাতালে আগুন: নামানোর সময় দুই রোগীর মৃত্যু, অক্সিজেন সংকটের অভিযোগ

ঈদে দেড় কোটি লোকের যাত্রা স্বস্তিদায়ক করা চ্যালেঞ্জিং: শেখ রবিউল

ঈদে লঞ্চের স্পেশাল সার্ভিস শুরু, ডেকের ভাড়া বাড়ায় অসন্তোষ

বরিশালে টয়লেটের ট্যাংকের মধ্যে লুকিয়ে রাখা যুবকের লাশ উদ্ধার

শাসক নয়, মানুষের সেবক হতে চাই: বিসিসি প্রশাসক