হোম > সারা দেশ > বান্দরবান

খালে পাওয়া অস্ত্রটি মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠীর, ধারণা বিজিবির

কক্সবাজার প্রতিনিধি

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে শূন্যরেখার খালে মাছ ধরতে নেমে গুলি-ম্যাগাজিনসহ এসএলআরের সন্ধান পেয়েছেন স্থানীয় জেলেরা। পরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অস্ত্রটি হেফাজতে নিয়েছে।

আজ রোববার এই অস্ত্র জব্দের কথা জানান বিজিবির ৩৪ কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম।

জানা যায়, ঘুমধুম সীমান্তের ৩১ নম্বর পিলার থেকে ১০০ গজ পূর্বে শূন্যরেখার খালে স্থানীয় কয়েকজন জেলে মাছ ধরতে নামেন। একপর্যায়ে জেলেরা পানির নিচে লাঠির মতো শক্ত একটা কিছু হাতড়ে পান। পরে সন্দেহজনক ওই বস্তু তুলে এনে দেখতে পান ম্যাগাজিনসহ একটি বিদেশি অস্ত্র।

এরপর জেলেরা বিষয়টি বিজিবির স্থানীয় চৌকিতে জানান। খবর পেয়ে বিজিবির একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। এ সময় জেলেদের তুলে আনা একটি এসএলআর, ১৩টি গুলি ও একটি ম্যাগাজিন পাওয়া যায়।

লেফটেন্যান্ট কর্নেল খায়রুল আলম বলেন, অস্ত্রটি খালের পানিতে কারা, কীভাবে ফেলে গেল, তা জানতে বিজিবি অনুসন্ধান করছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মিয়ানমার সীমান্তে সক্রিয় কোনো সশস্ত্র গোষ্ঠী অস্ত্রটি খালের পানিতে লুকিয়ে রেখেছে। এ ব্যাপারে নাইক্ষ্যংছড়ি থানায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলেও জানান ওই কর্মকর্তা।

বান্দরবানে গহিন অরণ্যে ৪৩ একর পপিখেত ধ্বংস‎

বান্দরবানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সশস্ত্র গোষ্ঠীর গোলাগুলি, নিহত ১

থানচিতে এয়ার কম্প্রেসার বিস্ফোরণে শ্রমিক নিহত

বান্দরবানে ৬৩ কেন্দ্রের ফলাফলে এগিয়ে ধানের শীষ

বান্দরবানের ১৮৭ ভোটকেন্দ্রের ১৫৮টি ঝুঁকিপূর্ণ

বান্দরবানের থানচি: জীর্ণ শ্রেণিকক্ষ, ভোগান্তি

বান্দরবানের থানচি: নতুন স্কুলভবনও ‘পরিত্যক্ত’

বান্দরবানে এনসিপি নেতার পদত‍্যাগ

বান্দরবান আসন: জামায়াত ঠেকাতে এককাট্টা বিএনপি-জেএসএস-আ.লীগ

শিক্ষক ও জনবলসংকটে ধুঁকছে বান্দরবান নার্সিং কলেজ