হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীর তেজগাঁওয়ে ট্রাকের ধাক্কায় কলেজছাত্রের মৃত্যু, আহত ১

ঢামেক প্রতিবেদক

প্রতীকী ছবি

রাজধানীর তেজগাঁওয়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী শাহরিয়ার ইমন (১৮) নামের এক কলেজছাত্র মারা গেছেন। এই ঘটনায় ইমনের বন্ধু ওমর ফারুক (২০) আহত হয়েছেন।

গতকাল শুক্রবার দিবাগত রাত পৌনে ২টার দিকে তেজগাঁও সাউদার্ন গ্রুপ কোম্পানির সামনের সড়কে ঘটনাটি ঘটে। আহত অবস্থায় পথচারীরা ইমন ও ওমর ফারুককে হাসপাতালে নিয়ে আসেন। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর ইমনকে রাত আড়াইটার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত ওমর ফারুক হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত শাহরিয়ার ইমনের ভগ্নিপতি মো. সাদ্দাম হোসেন জানান, ইমন সিদ্ধেশ্বরী কলেজের একাদশ প্রথম বর্ষের ছাত্র। রাজধানীর মুগদার মান্ডা মধ্যপাড়ায় তাঁদের নিজস্ব বাড়ি। তাঁর বাবার নাম হজরত আলী।

সাদ্দাম হোসেন বলেন, ‘রাতে ইমন তার মামার মোটরসাইকেল নিয়ে বন্ধু ওমর ফারুকের সঙ্গে ঘুরতে বের হয়। রাত ২টার দিকে তেজগাঁও এলাকায় ট্রাকের সঙ্গে দুর্ঘটনার সংবাদ জানা যায়। এরপর ঢাকা মেডিকেলে এসে ইমনের মরদেহ দেখতে পাই।’

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ইমনের মরদেহ মর্গে রাখা হয়েছে।

শরণখোলায় চাঞ্চল্যকর কিশোরী হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, ৩ আসামি গ্রেপ্তার

ঈদের ছুটি শেষে ঢাকাগামী ট্রেনে প্রচণ্ড ভিড়, ছাদে বসেও ফিরছে মানুষ

খেতে কাজ করার সময় বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু

নাফ নদী থেকে ৩ নৌকাসহ ১৩ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

ভবদহ অঞ্চলের জলাবদ্ধতা নিরসনে খাল পুনঃখনন উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী অমিত

পুলিশের পোশাক পরিবর্তনের ইঙ্গিত দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

চার দিনের সফরে পাবনায় পৌঁছেছেন রাষ্ট্রপতি

পঞ্চগড়ে ঝড়ে গাছ ভেঙে চাপা পড়ে বৃদ্ধার মৃত্যু

রানা প্লাজায় ‘অলৌকিকভাবে’ বেঁচে ফিরলেও ফেরি দুর্ঘটনায় পদ্মায় হার মানলেন নাসিমা

২৪ ঘণ্টায় যমুনা সেতুতে ৩ কোটি ৪১ লাখ টাকার টোল আদায়