হোম > সারা দেশ > কক্সবাজার

৩টি হত্যা মামলার আসামি স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেপ্তার, র‍্যাবের মোটরসাইকেলে আগুন

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

ফরিদুল আলম

কক্সবাজারের টেকনাফ সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও একাধিক মামলার পলাতক আসামি ফরিদুল আলমকে (৩৮) গ্রেপ্তার করেছে র‍্যাব-১৫। এ সময় উত্তেজিত জনতা র‍্যাবের দুটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়।

বুধবার (১১ মার্চ) সন্ধ্যায় টেকনাফ সদর ইউনিয়নের নাজিরপাড়া ফুটবল মাঠে একটি ইফতার মাহফিল চলাকালে তাঁকে গ্রেপ্তারের সময় এ ঘটনা ঘটে।

গ্রেপ্তার ফরিদুল আলম টেকনাফ সদর ইউনিয়নের নাজিরপাড়া এলাকার ছিদ্দিক আহম্মদের ছেলে।

আজ রাত ১০টার দিকে এই তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার র‍্যাব-১৫-এর অধিনায়ক লে. কর্নেল নেয়ামুল হালিম। তিনি জানান, ১০ মামলার আসামি ফরিদ ৩টি হত্যা মামলায় পলাতক আসামি ছিলেন। ফরিদ আলমকে গ্রেপ্তারের পর তাঁর সহযোগীরা মব সৃষ্টি করে তাঁকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। পরে মোটরসাইকেলে আগুন দেয়। পরিস্থিতি এখন র‍্যাবের নিয়ন্ত্রণে রয়েছে। ফরিদকে টেকনাফ থানায় হস্তান্তর করা হচ্ছে।

এ বিষয়ে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুল ইসলাম জানান, সদর ইউনিয়নের নাজিরপাড়া ফুটবল মাঠ থেকে ওয়ারেন্টভুক্ত আসামি ফরিদুল আলমকে র‍্যাব গ্রেপ্তার করেছে। খবর পেয়ে পুলিশ ও কোস্ট গার্ড ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ সময় আগুনে পুড়ে যাওয়া দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

জনবল-সংকটে ধুঁকছে চৈত্রকোল ইউনিয়ন উপস্বাস্থ্যকেন্দ্র

মাঝেমধ্যে খসে পড়ে পলেস্তারা, ঝুঁকি নিয়ে অফিস

যশোরে অপহৃত ব্যবসায়ী হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার

অবৈধভাবে মাটি কাটা ও বালু উত্তোলন: দুই ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা

পদ্মায় ডুবে গেছে ২৪ হাজার লিটার তেলবোঝাই লরি

শাহজালালে দুই প্রবাসী যাত্রীর কাছ থেকে ৬৭ লাখ টাকার আইফোন ও সিগারেট জব্দ

ডিজেল সংকটে কনটেইনার ডিপোর কার্যক্রম ঝুঁকিতে

নির্বিচারে মেহগনিগাছ কর্তন, ক্ষোভের মুখে স্থগিত

খুলনার ৪৭৫ অপরাধীর তালিকা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে

পাথরঘাটা: জ্বালানি সংকটে মাছ ধরা বন্ধ জেলেদের