হোম > সারা দেশ > গাইবান্ধা

ট্রেনে কাটা পড়ে নিহত ৫ জনের মরদেহ গ্রামের বাড়ি গাইবান্ধায়, স্বজনদের আহাজারি

গাইবান্ধা, প্রতিনিধি

নিহত ব্যক্তিদের মরদেহ গ্রামের পৌঁছানোর পর স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারি হয়ে ওঠে। ছবি: আজকের পত্রিকা

টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে একই পরিবারের তিনজনসহ নিহত পাঁচজনের বাড়ি গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের নিজপাড়া গ্রামে। আজ সকালে নিহত ব্যক্তিদের মরদেহ নিজ গ্রামে আনা হয়েছে। মরদেহ আসার সঙ্গে সঙ্গে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো এলাকা।

গতকাল শুক্রবার (২৭ মার্চ) রাত ৮টার দিকে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ধলাটেংগর এলাকায় ট্রেনে কাটা পড়ে তাঁরা নিহত হন।

নিহত ব্যক্তিরা হলেন নিজপাড়া (আমবাগান) গ্রামের আজিজার রহমানের ছেলে সুলতান মাহমুদ (২৮), তাঁর চাচাতো বোন রিফা রেসা (২৪)। অন্যরা হলেন নার্গিস আক্তার (৪২), তাঁর ছেলে নিরব (১২) এবং নিরবের বড় ভাইয়ের শাশুড়ি দোলা বেগম (৪৫)। নার্গিস আক্তার ওই গ্রামের হামিদুজ্জামানের (হাম্বু) স্ত্রী। তাঁরা একই পরিবারের সদস্য এবং পেশায় গার্মেন্টস শ্রমিক ছিলেন।

নিহত ব্যক্তিদের পরিচয় নিশ্চিত করেছেন ধাপেরহাট ইউনিয়ন পরিষদের সদস্য ও নিজ পাড়া গ্রামের বাসিন্দা শাহাদত হোসেন। তিনি বলেন, নিহত ব্যক্তিরা সবাই হতদরিদ্র পরিবারের সদস্য এবং গার্মেন্টস শ্রমিক ছিলেন।

জঙ্গল সলিমপুরে র‍্যাব কর্মকর্তা হত্যা: আরও তিন আসামি গ্রেপ্তার

কমলনগরে বাজারের গলি ও ড্রেন দখলমুক্ত করতে অভিযান

মানিকগঞ্জে মস্তকবিহীন লাশ অটোচালক রফিকের, গ্রেপ্তার ৩

শরণখোলায় চাঞ্চল্যকর কিশোরী হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, ৩ আসামি গ্রেপ্তার

ঈদের ছুটি শেষে ঢাকাগামী ট্রেনে প্রচণ্ড ভিড়, ছাদে বসেও ফিরছে মানুষ

খেতে কাজ করার সময় বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু

নাফ নদী থেকে ৩ নৌকাসহ ১৩ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

ভবদহ অঞ্চলের জলাবদ্ধতা নিরসনে খাল পুনঃখনন উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী অমিত

পুলিশের পোশাক পরিবর্তনের ইঙ্গিত দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

চার দিনের সফরে পাবনায় পৌঁছেছেন রাষ্ট্রপতি