হোম > সারা দেশ > সিলেট

সিলেটে ভূমি অফিসে মারামারি: অফিস সহায়ক বরখাস্ত, তদন্ত কমিটি গঠন

সিলেট প্রতিনিধি

ভূমি অফিসে মারামারির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ছবি: সংগৃহীত

সিলেটের গোয়াইনঘাটে ইউনিয়ন ভূমি অফিসে মারামারির ঘটনায় অফিস সহায়ক মো. আয়াত উদ্দিনকে বহিষ্কার করা হয়েছে। এ ঘটনায় একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। তদন্ত কমিটিকে আগামী সাত কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

গতকাল বৃহস্পতিবার সিলেটের জেলা প্রশাসনের সহকারী কমিশনার মো. জাহিন শাকিল ভূঞা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বুধবার (২৫ মার্চ) সকাল সাড়ে ৯টায় গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল ইউনিয়ন ভূমি অফিসে ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা এবং একই অফিসের একজন অফিস সহায়কের মধ্যে একটি অনভিপ্রেত ঘটনা সংঘটিত হয়। মূলত অফিস সহায়ক মো. আয়াত উদ্দিনের দেরিতে অফিসে উপস্থিত হওয়াকে কেন্দ্র করে তাঁর নিয়ন্ত্রণকারী ও ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেনের সঙ্গে বাগ্‌বিতণ্ডার উদ্ভব হয়। পরে উক্ত পরিস্থিতি একপর্যায়ে হাতাহাতি ও শারীরিক সংঘর্ষে রূপ নেয়, যার ভিডিও ইতিমধ্যে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে প্রচারিত হয়েছে। ঘটনাটি প্রশাসনের নজরে আসার সঙ্গে সঙ্গে তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, উক্ত ঘটনার পরিপ্রেক্ষিতে অভিযুক্ত অফিস সহায়ক মো. আয়াত উদ্দিনকে ইতিমধ্যে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত নিশ্চিতকরণের লক্ষ্যে জেলা প্রশাসক কর্তৃক একজন তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করে আগামী সাত কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

এ ধরনের শৃঙ্খলাভঙ্গ ও অনভিপ্রেত আচরণের বিষয়ে প্রশাসন সর্বদা কঠোর অবস্থান নেবে এবং ভবিষ্যতে এ বিষয়ে কোনো প্রকার শিথিলতা প্রদর্শন করা হবে না। অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে সরকারি চাকরি আইন, ২০১৮ অনুযায়ী বিভাগীয় মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়।

রাতের বেলায় হঠাৎ পেট্রলপাম্পে উপস্থিত জ্বালানি প্রতিমন্ত্রী

এবার পাটুরিয়ায় ফেরিতে আগুন

জুলাই সনদ নিয়ে গড়িমসি করলে আন্দোলন: আজহারুল

বাগেরহাটে গুলিতে নিহত যুবকের দাফন সম্পন্ন, ৮ জনের বিরুদ্ধে মামলা

দেবিদ্বারে বাসের চাপায় সিএনজিচালিত অটোরিকশা দুমড়েমুচড়ে নিহত ২, আহত ২

টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে শিশুসহ নিহত ৫

যশোরে ৩ দিনের নাট্য উৎসব শুরু, প্রথম দিনে ৪ নাটক মঞ্চস্থ

মধুপুরে পরিবহনসংকটে রাজধানীমুখী মানুষের চরম ভোগান্তি

হবিগঞ্জে খোয়াই নদের মাটিভর্তি ১০টি ট্রাক জব্দ

পটুয়াখালীতে চলছে রাখাইন সংঘরাজের অন্ত্যেষ্টিক্রিয়া পর্ব, কাল শেষকৃত্য