হোম > সারা দেশ > হবিগঞ্জ

লাখাইয়ে দুপক্ষের সংঘর্ষে ২৫ জন আহত

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জের লাখাইয়ে দুপক্ষের সংঘর্ষ। ছবি: সংগৃহীত

হবিগঞ্জের লাখাই উপজেলায় তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছে। আজ রোববার (২৯ মার্চ) দুপুরে উপজেলার মশাদিয়া গ্রামের ফুটবল খেলার মাঠে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, মশাদিয়া গ্রামের সাইফুলের সঙ্গে আগে থেকে একই গ্রামের খলিল ও আব্দাল মিয়ার বিরোধ চলছিল। আজ দুপুরে তার জেরে সাইফুলের সঙ্গে খলিল ও আব্দাল মিয়ার বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে উভয় পক্ষের লোকজন দ্রুত জড়ো হয়ে ফুটবল মাঠে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় এক ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে ইটপাটকেল ও দেশীয় অস্ত্র নিক্ষেপের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়। আহত ব্যক্তিদের উদ্ধার করে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও হবিগঞ্জ জেলা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়।

খবর পেয়ে লাখাই থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে লাখাই থানার পরিদর্শক (তদন্ত) কৃষ্ণ মিত্র জানান, তুচ্ছ বিষয় নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করে।

আট জেলায় জ্বালানি তেল সরবরাহ বন্ধের কর্মসূচি প্রত্যাহার

রাজধানীতে ট্রাক-সিএনজি অটোরিকশা সংঘর্ষ, নিহত ১

শাহরাস্তিতে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার

গুলশান ও বনশ্রীতে ২ কলেজছাত্রীর অস্বাভাবিক মৃত্যু

ট্রেনের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল প্রাইভেট কার

ইসলামপুর উপজেলা যুবলীগের সভাপতিসহ আ.লীগের ১০ নেতা কারাগারে

উখিয়া সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে রোহিঙ্গা কিশোরের পা বিচ্ছিন্ন

কাগজপত্র ছাড়া যানবাহনে জ্বালানি নয়

ফিলিং স্টেশন ম্যানেজারকে হত্যার ঘটনায় যশোর থেকে একজন আটক

কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম আটক