হোম > খেলা > অন্য খেলা

এশিয়ান ইনডোরে বাংলাদেশকে রুপা এনে দিলেন জহির রায়হান 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ইরানের সাজ্জাদ আঘাই থেকে একটা পর্যায়ে এগিয়েই ছিলেন। একদম শেষ সময়ে গিয়ে অল্প ব্যবধানে সাজ্জাদ এগিয়ে গেলেন। সোনা জয় থেকে মাত্র ১৫ মাইক্রো সেকেন্ড দূরত্ব পিছিয়ে থেকে এশিয়ান ইনডোর অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে দ্বিতীয় পদক এনে দিয়েছেন জহির রায়হান। 

তেহরানে এশিয়ান ইনডোর চ্যাম্পিয়নশিপে ৪০০ মিটার স্প্রিন্টে রুপা জিতেছেন বাংলাদেশের জহির রায়হান। গত বছর কাজাখস্তানে এশিয়ান ইনডোরে ইমরানুর রহমানের সোনা জয়ের পর এটি বাংলাদেশের দ্বিতীয় পদক। 

৬ নম্বর লেনে দৌড়ে জহির রায়হান রুপা জিতেছেন ৪৮.১০ সেকেন্ড সময় নিয়ে। ৩ নম্বর লেনে দৌড়ে ৪৭.৯৫ সেকেন্ড সময় নিয়ে স্বাগতিক ইরানের সাজ্জাদ আঘাই। 

পদকের সঙ্গে জহিরের উন্নতি হয়েছে টাইমিংয়েও। গতকাল হিটে ৪৮.৮৪ সেকেন্ড সময় নিয়েছিলেন জহির। ফাইনালে সেটা অনেকখানি কমিয়ে দেশকে এনে দিলেন পদক। শুরু দৌড়টা ধরে রাখতে পারলে ইমরানের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে এশিয়ান ইনডোরে সোনাও জিততে পারতেন জহির।

জয় দিয়ে কি টুর্নামেন্ট শুরু করতে পারবে ইরান

নিউজিল্যান্ড আজ জিতলেই পাকিস্তানের সর্বনাশ

জিম্বাবুয়ের কাছেও কি ধরা খাবে ভারত

ছোট হলো হকির স্কোয়াড, বাদ পড়া নাঈমের অভিযোগ

অস্ট্রেলিয়াকে হারিয়ে ওমান কি পারবে অঘটন ঘটাতে

আন্তবিশ্ববিদ্যালয় টেবিল টেনিস ফেস্টে চ্যাম্পিয়ন আইইউবি

অঘটন ঘটিয়ে কি বিশ্বকাপ শেষ করতে পারবে ইতালি

ইংল্যান্ডের বিপক্ষে কি আজ অঘটন ঘটাতে পারবে ইতালি

ভারত-পাকিস্তান ম্যাচে এবার কে জিতবে

অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৯ বছরের অপেক্ষা কি ফুরাবে জিম্বাবুয়ের