হোম > খেলা > ফুটবল

মোহামেডানকে হারিয়ে রহমতগঞ্জের চমক

আজকের পত্রিকা ডেস্ক­

মোহামেডান-রহমগঞ্জের ম্যাচের দৃশ্য। ছবি: বাফুফে

প্রিমিয়ার লিগে ১০ জন নিয়ে বসুন্ধরা কিংসকে হারিয়েছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব। তবে আজ ফেডারেশন কাপে সেই ১০ জনের মোহামেডানকে ১-০ গোলে হারাল রহমতগঞ্জ।

কিংস অ্যারেনায় একের পর এক আক্রমণ করেও রহমতগঞ্জের জাল খুঁজে পায়নি মোহামেডানের ফুটবলাররা। উল্টো ১০ জনে পরিণত হওয়ার আগেই এক গোল হজম করে তারা। ম্যাচের একমাত্র গোলটি করেন রহমতগঞ্জের রাজন।

এদিন ৮৩ মিনিটে অনেকটাই ধারার বিপরীতে গোল পায় রহমতগঞ্জ। বক্সে ঢুকে রাজন হাওলাদার কাটব্যাক করলে এক ডিফেন্ডার প্রতিহত করেন। ফিরতি বলে ৬ গজের ঠিক বাইরে থেকে কোনাকুনি শটে এক ডিফেন্ডার ও গোলরক্ষককে পরাস্ত করেন রাজন। যদিও তার আগে বেশ কয়েকবার সুযোগ তৈরি করেও গোল আদায় করতে পারেনি মোহামেডান।

এদিকে দিনের আরেক ম্যাচে জয় পেয়েছে আবাহনী। বিদেশি ফুটবলার ছাড়ায় চট্টগ্রাম আবাহনীকে ৩-০ গোলে হারিয়েছে মারুফুল হকের দল। আজ কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে আবাহনীর হয়ে একটি করে গোল করেছেন ইয়াসিন, ইব্রাহিম ও সুমন রেজা।

যদিও চট্টগ্রাম আবাহনীর সময়টা মোটেও ভালো যাচ্ছে না। জোড়াতালি দিয়ে দল গড়ায় মাঠেও তার ছাপ স্পষ্ট। প্রিমিয়ার লিগেও হারের বৃত্তে তারা। এবার ফেডারেশন কাপের শুরুটাও হলো বাজেভাবে।

বাংলাদেশের ওপর কোনো চাপ নেই, বলছে চীন

গুলিস্তানের ক্যাম্প থেকে অস্ট্রেলিয়ার ক্যাম্পে এসেছি, বাংলাদেশ কোচের রসিকতা

মেসি-ম্যাজিকে মায়ামির অবিশ্বাস্য জয়

বাংলাদেশের হয়ে খেলার আরও কাছে যুক্তরাষ্ট্রের দুই প্রবাসী ফুটবলার

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি নিয়ে চিন্তিত ফিফাও

খামেনির প্রসঙ্গ এড়িয়ে গেলেন ইরানের নারী ফুটবলাররা

কমলাপুর স্টেডিয়ামে চুরির ঘটনায় ক্ষুব্ধ ক্রীড়া প্রতিমন্ত্রী

চীন নয়, নিজেদের নিয়েই বেশি ভাবছে বাংলাদেশ

ইফতার বিরতিতে দুয়োর ঘটনায় ক্ষুব্ধ গার্দিওলা

ইতিহাস গড়ার নারী এশিয়ান কাপে কঠিন যে চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ