হোম > খেলা > ফুটবল

প্রেমিকার টাকা না দেওয়ায় জেলে যেতে পারেন রোনালদিনহো! 

কদিন আগেই ভুয়া পাসপোর্ট ব্যবহার করে প্যারাগুয়েতে জেল খেটে এসেছেন রোনালদিনহো। এখন আরও একবার এই ব্রাজিলিয়ান কিংবদন্তিকে জেলে যেতে হতে পারে বলে শোনা যাচ্ছে। সাবেক প্রেমিকার ভরণপোষণের খরচ না দেওয়ার কারণে জেলে যেতে হতে পারে রোনালদিনহোকে। 

সর্বকালের অন্যতম সেরা তারকাদের একজন রোনালদিনহো। বল পায়ে কারিকুরিতে মুগ্ধ করা সাবেক এই ব্রাজিলিয়ান তারকা মাঠের বাইরেও ছিলেন আলোচিত-সমালোচিত। এমনকি ফুটবলকে বিদায় জানানোর পরও হয়েছেন নেতিবাচক খবরের শিরোনাম। 

ব্রাজিলের একাধিক সংবাদমাধ্যম বলছে, আগামী ১ ডিসেম্বরের মধ্যে রোনালদিনহোকে তাঁর সাবেক প্রেমিকা প্রিসিলা কোয়েলহোর প্রাপ্য অর্থ বুঝিয়ে দিতে বলা হয়েছে। যদি তিনি তা বুঝিয়ে দিতে না পারেন, তবে তাঁকে আবার জেলে যেতে হবে। প্রিসিলার আইনজীবী ব্রুনো মেদ্রাদো ব্রাজিলিয়ান এক সংবাদপত্রকে বলেছেন, এখনই রোনালদিনহোকে সমস্ত পাওনা বুঝিয়ে দিতে হবে। 

এর আগে ব্যালন ডি’অর বিজয়ী তারকা রোনালদিনহো ও তাঁর সাবেক প্রেমিকা প্রিসিলাকে একসঙ্গে নিয়ে সালিস বসানো হয়, যেখানে প্রিসিলাকে আইনি স্ত্রী বিবেচনা করে প্রতি মাসে প্রায় ১৩ হাজার ৫০০ পাউন্ড করে দেওয়ার নির্দেশ দেওয়া হয় রোনালদিনহোকে। প্রথম কিস্তি দেওয়ার পর অবশ্য আদালতে আপিল করতে পারবেন রোনালদিনহো। তবে এখন যদি নির্ধারিত সময়ের মধ্যে টাকা না দেন, তবে জেলে যেতে হতে পারে তাঁকে। 

২০১৮ সালে জানা গিয়েছিল, রোনালদিনহো একই সময়ে দুই বান্ধবী প্রিসিলা ও বেয়াত্রিজ সোসাকে বিয়ে করেছেন। সে সময় একই সঙ্গে দুই বিয়ের খবর বেশ আলোড়ন তুলেছিল। রোনালদিনহো অবশ্য পরে এই খবর অস্বীকার করেছিলেন। 

আর্জেন্টিনার শিরোপার স্মৃতিতে মিশে থাকা সেই রেফারির গল্প

আর্জেন্টিনার প্রথম ম্যাচ ঘিরে কানসাসে উৎসবের আমেজ

উয়েফা সভাপতিকে ধুয়ে দিয়েছে বিশ্বকাপের ১৩ দল

গোল করে ফুটবলারের ক্ষমা চাওয়ার ঘটনা ভাইরাল

কোচের বাজিতে গোলপোস্টে বাজিমাত

অচেনা কেপ ভার্দে কি চমকে দেবে স্পেনকে

জার্মানির ‘সেভেন আপ’ মনে করাল আর্জেন্টিনার ম্যাচকেও

আট বছর পর বিশ্বকাপে ফিরেই সুইডেনের ৫ গোল

‘শুধু ইরান নয়, আরও অনেকেই এমন ঘটনার শিকার হয়েছে’

আশপাশে কী হচ্ছে, তা নিয়ে চিন্তিত নয় ইরান