হোম > খেলা > ফুটবল

লাল কার্ড পাওয়া জাভি এবার দুই ম্যাচ নিষিদ্ধ

ম্যাচ তো নয়, রোববার বার্সেলোনা-হেতাফে ম্যাচে কলিসিয়াম আলফোনসো পেরেজ স্টেডিয়াম যেন হয়ে উঠেছিল’ কুরুক্ষেত্র’। একের পর এক ফাউল, রেফারির কার্ড দেওয়া-এসবই দেখা যাচ্ছিল কিছুক্ষণ পরপর। সেই ম্যাচে বার্সা কোচ জাভি হার্নান্দেজ ও ফরোয়ার্ড রাফিনহা দুজনে দেখেছেন লাল কার্ড। এবার তাঁরা পেয়েছেন আরও বড় শাস্তি।

জাভি, রাফিনহা দুজনেই দুই ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন। স্প্যানিশ ফুটবল লিগ অ্যাসোসিয়েশন গতকাল তাঁদের নিষেধাজ্ঞার কথা জানিয়েছে। ২০ ও ২৭ আগস্ট বার্সেলোনার দুটি লা লিগার ম্যাচে তাঁদের কেউই থাকতে পারবেন না। ২০ আগস্ট ন্যু ক্যাম্পে বার্সার প্রতিপক্ষ কাদিজ আর ২৭ আগস্ট এল মাদ্রিগালে ভিয়ারিয়ালের বিপক্ষে খেলবে বার্সেলোনা।

বার্সেলোনার আবদেসসামাদ এজাজ্জুলিকে ফাউল করার ব্যাপারে রেফারির সিদ্ধান্তে প্রতিবাদ করেছিলেন জাভি। এরপরই রেফারি সিজার সোতো তাঁকে (জাভি) লাল কার্ড দেখান। রেফারি সিজার এক প্রতিবেদনে জানিয়েছেন, তিনি সেই ম্যাচে জাভিকে সতর্ক করেছিলেন। আর হেতাফের গাস্তন আলভারেজকে কনুই দিয়ে গুঁতো দেওয়ায় লাল কার্ড দেখেছিলেন রাফিনহা।

বার্সেলোনা-হেতাফে ম্যাচে সব মিলিয়ে ৩১ ফাউল হয়েছে। যার মধ্যে হেতাফে ফাউল করেছে ২০টি ও ১১টি ফাউল করেছে বার্সেলোনা। সিজারের রেফারিং নিয়ে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে জাভি বলেছিলেন, ‘আমাকে লাল কার্ড দেখানো হয়েছে। কারণ আমি বলছিলাম যে রেফারি হেতাফেকে অনেক ফাউল করায় সাহায্য করছেন। কিন্ত আমাদের সঙ্গে ভিন্ন আচরণ করছিলেন রেফারি। ‘এটা যদি লা লিগার ম্যাচ হয়, তাহলে তো খুবই লজ্জাজনক। বুলতে পেরেছি কেন লোকেরা আমাদের ফুটবল দেখেন না।’

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক: কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

আর্জেন্টিনার শিরোপার স্মৃতিতে মিশে থাকা সেই রেফারির গল্প

আর্জেন্টিনার প্রথম ম্যাচ ঘিরে কানসাসে উৎসবের আমেজ

উয়েফা সভাপতিকে ধুয়ে দিয়েছে বিশ্বকাপের ১৩ দল

গোল করে ফুটবলারের ক্ষমা চাওয়ার ঘটনা ভাইরাল

কোচের বাজিতে গোলপোস্টে বাজিমাত

অচেনা কেপ ভার্দে কি চমকে দেবে স্পেনকে

জার্মানির ‘সেভেন আপ’ মনে করাল আর্জেন্টিনার ম্যাচকেও

আট বছর পর বিশ্বকাপে ফিরেই সুইডেনের ৫ গোল

‘শুধু ইরান নয়, আরও অনেকেই এমন ঘটনার শিকার হয়েছে’