হোম > খেলা > ফুটবল

মোহামেডানকে থামাল ইয়ংমেন্স

আজকের পত্রিকা ডেস্ক­

মোহামেডানকে হারানো ইয়ংমেন্স খেলোয়াড়দের উদ্‌যাপন। ছবি: বাফুফে

প্রথম লেগে নিজেদের শেষ ম্যাচটা জিততে পারলে পরিপূর্ণ তৃপ্তি নিয়েই মাঠ ছাড়তে পারত মোহামেডান স্পোর্টিং ক্লাব। কিন্তু ফকিরেরপুল ইয়ংমেন্স সেটা হতে দিলে তো! আজ নিজেদের হোম ভেন্যু কুমিল্লায় ইয়ংমেন্স ম্যাচটা ১-০ গোলে জিতে থামিয়ে দিল উড়তে থাকা সাদা কালোদের। ৬৬ মিনিটে দলটির উজবেক মিডফিল্ডার সারদর জাহানভের গোলে স্তব্ধতা নামে গ্যালারিতে। বাকি সময় একাধিক আক্রমণ করেও গোলটি আর শোধ করতে পারেনি মোহামেডান। শেষ পর্যন্ত ভাঙল তাদের অজেয় যাত্রা। চলমান মৌসুমে প্রিমিয়ার লিগের নবম ম্যাচে এসে দেখল প্রথম হার।

যদিও গত মৌসুমে এতটা আগে হারের খাতা খোলেনি মোহামেডান। শুরু থেকে জয়ের ধারা অব্যাহত রাখা দলটি ২০২৩-২৪ মৌসুমে নিজেদের ১৫ তম ম্যাচে গিয়ে হেরেছিল। সেটা বসুন্ধরা কিংসের বিপক্ষে ২-১ গোলে। অবশ্য তার আগের তিন মৌসুমের ফলাফল বিবেচনায় এবার প্রথম লেগ ভালোই কেটেছে আলফাজ আহমেদের শিষ্যদের। ২০২২-২৩ মৌসুমে লিগের চতুর্থ ম্যাচে শেখ রাসেলের কাছে হেরে বসে মোহামেডান। তার আগের মৌসুমে পঞ্চম রাউন্ডে আবাহনীর কাছে ১-০ গোলে হেরেছিল দলটি। আর ২০২০-২১ মৌসুমে প্রিমিয়ার লিগে মোহামেডানকে প্রথম হারের পথ দেখিয়েছিল সাইফ স্পোর্টিং ক্লাব। সেবার মৌসুম শুরু হওয়ার পর নিজেদের দ্বিতীয় ম্যাচেই হেরে যায় মতিঝিলের ক্লাবটি।

প্রিমিয়ার লিগে গত কয়েকটা মৌসুম মোটেও ভালো যায়নি মোহামেডানের। বসুন্ধরা কিংসের একক আধিপত্যে লিগে সুবিধা করতে পারছে না তারা। গত মৌসুমে দারুণ ছন্দে এগিয়ে যাওয়ার পরও শিরোপাটা যায় কিংসের ঘরে। আর মোহামেডান হয় রানার্সআপ। তার আগের পাঁচ মৌসুমে তো সেরা তিনেও জায়গা হয়নি ঐতিহ্যবাহী ক্লাবটির। সর্বশেষ তারা ২০০২ সালে প্রিমিয়ার লিগ জিতেছিল। দীর্ঘদিন পর এবার আবার সেই স্বপ্ন বুনেছে। এখন দ্বিতীয় লেগে এমন ধারাবাহিকতা বজায় রাখতে পারলে হয়তো সুদিন ফিরে পেতে পারে দলটি।

আর্জেন্টিনার শিরোপার স্মৃতিতে মিশে থাকা সেই রেফারির গল্প

আর্জেন্টিনার প্রথম ম্যাচ ঘিরে কানসাসে উৎসবের আমেজ

উয়েফা সভাপতিকে ধুয়ে দিয়েছে বিশ্বকাপের ১৩ দল

গোল করে ফুটবলারের ক্ষমা চাওয়ার ঘটনা ভাইরাল

কোচের বাজিতে গোলপোস্টে বাজিমাত

অচেনা কেপ ভার্দে কি চমকে দেবে স্পেনকে

জার্মানির ‘সেভেন আপ’ মনে করাল আর্জেন্টিনার ম্যাচকেও

আট বছর পর বিশ্বকাপে ফিরেই সুইডেনের ৫ গোল

‘শুধু ইরান নয়, আরও অনেকেই এমন ঘটনার শিকার হয়েছে’

আশপাশে কী হচ্ছে, তা নিয়ে চিন্তিত নয় ইরান