হোম > খেলা > ফুটবল

‘ইয়ামাল ভিন্ন গ্যালাক্সি থেকে এসেছে’

ক্রীড়া ডেস্ক    

রিয়াল ওভিয়েদোর বিপক্ষে গত রাতে দুর্দান্ত গোল করেছেন লামিনে ইয়ামাল। ছবি: ফাইল ছবি

মুগ্ধতা ছড়িয়ে যাচ্ছেন লামিনে ইয়ামাল। গোলের পাশাপাশি সতীর্থদের দিয়ে গোলও করাচ্ছেন তিনি। তাঁর পায়ের জাদুতে মুগ্ধ ফুটবল বিশ্ব। প্রতিপক্ষ কোচও স্প্যানিশ এই তরুণ ফরোয়ার্ডকে প্রশংসায় ভাসাতে বিন্দুমাত্র কার্পণ্য করেন না।

ক্যাম্প ন্যুতে গত রাতে লা লিগায় রিয়াল ওভিয়েদোকে ৩-০ গোলে হারিয়েছে বার্সেলোনা। বার্সার সহজ জয় ছাপিয়ে আলোচনায় ইয়ামালের সেই গোল। ৭৩ মিনিটে দামি অলমো যে ক্রস করেন, সেটা ইয়ামালের পেছনেই পড়তে যাচ্ছিল। সেসময় শরীরটাকে শূন্যে ভাসিয়ে ডিগবাজি দিয়ে বাইসাইকেল কিকে গোল করে উল্টো দিকে ঘুরে দারুণ এক ভলিতে লক্ষ্যভেদ করেন ইয়ামাল। বার্সার এই তরুণ ফরোয়ার্ডকে নিয়ে রিয়াল ওভিয়েদো কোচ গিলার্মো আলমাদা বলেন, ’আমার মনে হচ্ছে ভিন্ন এক গ্যালাক্সির ফুটবলারকে নিয়ে কথা বলছি। সে অনেক গুণে গুণান্বিত। গুরুত্বপূর্ণ সময়ে পার্থক্য গড়ে দিতে পারে।’

বার্সা-ওভিয়েদো ম্যাচ গত রাতে প্রথমার্ধ গোলশূন্য ড্রয়ে শেষ হয়। দ্বিতীয়ার্ধের খেলা শুরুর ৭ মিনিট পর ম্যাচে প্রথম গোলের দেখা মেলে। ৫২ মিনিটে ডি বক্সে দাঁড়িয়ে থাকা ইয়ামাল বল রিসিভের পর দিয়েছেন ব্যাক পাস। তখন বক্সের বাইরে থেকে অলমোর বুলেট গতির শট ওভিয়েদোর জালে জড়ায়।

ইয়ামালকে নিয়ে প্রশংসায় ভাসিয়েছেন বার্সেলোনা কোচ হ্যানসি ফ্লিকও। বিশেষ করে বার্সার প্রথম গোল করতে যেভাবে ইয়ামাল সহযোগিতা করেছেন, সেটা অসাধারণ। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বার্সা কোচ বলেন, ‘ইয়ামাল প্রথম গোলটা করতে যেভাবে সহায়তা করেছে, আমার কাছে এটা বেশি গুরুত্বপূর্ণ। যেভাবে সে প্রেসিং করেছে এবং গোল হওয়ার আগে বল রিকভারি করেছে, অসাধারণ। ম্যাচটা জিততে এমন কিছুরই দরকার।’

রিয়াল ওভিয়েদোর বিপক্ষে গতকাল বার্সার তিন ফুটবলার গোল করেছেন। অলমো ও ইয়ামালের গোলের মাঝে ৫৭ মিনিটে গোল করেছেন রাফিনিয়া। রিয়াল ওভিয়েদোকে ৩-০ গোলে হারিয়ে ২০২৫-২৬ মৌসুমের লা লিগার পয়েন্ট তালিকার শীর্ষে ফিরে এসেছে বার্সেলোনা। ২১ ম্যাচে ১৭ জয়, ১ ড্র ও ৩ হারে ৫২ পয়েন্ট এখন বার্সা।চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ৫১ পয়েন্ট নিয়ে দুইয়ে। তিন ও চারে থাকা আতলেতিকো মাদ্রিদ ও ভিয়ারিয়ালের পয়েন্ট ৪৪ ও ৪১। রিয়াল মাদ্রিদ, আতলেতিকো ২১টি করে ম্যাচ খেললেও ভিয়ারিয়াল খেলেছে ২০ ম্যাচ।

বাংলাদেশের ওপর কোনো চাপ নেই, বলছে চীন

গুলিস্তানের ক্যাম্প থেকে অস্ট্রেলিয়ার ক্যাম্পে এসেছি, বাংলাদেশ কোচের রসিকতা

মেসি-ম্যাজিকে মায়ামির অবিশ্বাস্য জয়

বাংলাদেশের হয়ে খেলার আরও কাছে যুক্তরাষ্ট্রের দুই প্রবাসী ফুটবলার

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি নিয়ে চিন্তিত ফিফাও

খামেনির প্রসঙ্গ এড়িয়ে গেলেন ইরানের নারী ফুটবলাররা

কমলাপুর স্টেডিয়ামে চুরির ঘটনায় ক্ষুব্ধ ক্রীড়া প্রতিমন্ত্রী

চীন নয়, নিজেদের নিয়েই বেশি ভাবছে বাংলাদেশ

ইফতার বিরতিতে দুয়োর ঘটনায় ক্ষুব্ধ গার্দিওলা

ইতিহাস গড়ার নারী এশিয়ান কাপে কঠিন যে চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ