হোম > খেলা > ফুটবল

ভারতের বিপক্ষে পিছিয়ে থেকে বিরতিতে বাংলাদেশের মেয়েরা

ক্রীড়া ডেস্ক    

প্রথমার্ধে এক গোলে পিছিয়ে পড়েছে বাংলাদেশের মেয়েরা। ফাইল ছবি

ম্যাচের শুরুতে যেন খোলসের মধ্যেই থেকেছেন বাংলাদেশ দলের খেলোয়াড়েরা। এই সুযোগে মাঝমাঠের দল ছিল ভারতীয় দলের। এ সময়ে একের পর এক আক্রমণে গেছে তারা। এর ফলও পেয়েছে ভারতের মেয়েরা। ১৪ মিনিটে গোল করে ম্যাচে এগিয়ে যায় ভারত।

এই এক গোলে পিছিয়ে থেকেই অনূর্ধ্ব-১৭ মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপে ভারতের বিপক্ষে ম্যাচের বিরতিতে গেছে বাংলাদেশে মেয়েরা। প্রথমার্ধে ভারতের একমাত্র গোলটি করেন পার্ল ফার্নান্দেজ।

তবে প্রথমার্ধেই বাংলাদেশ আরও কয়েকটি গোল হজম করলে অবাক হওয়ার কিছু থাকত না। ১২ মিনিটেই বক্সের ঠিক বাইরে ফ্রিকিক পেয়েছিল ভারত। ২৭ মিনিটে বক্সে দারুণ এক ক্রসে পা ছোঁয়াতে পারলেই গোল পেতে পারত ভারত। ম্যাচের ৪০ মিনিটেও কর্নার কিকের বলের দখল নিয়ে জটলা তৈরি হয়েছিল বাংলাদেশের গোলমুখে। তবে ভারত দল আর ব্যবধান বাড়াতে পারেনি।

প্রথমার্ধে বাংলাদেশ খুব বেশি ভারতের গোলমুখে আক্রমণে যেতে পারেনি। যে কয়েকবার আক্রমণে গেছে, সে সব আক্রমণও শাণিত ছিল না। তাই এক গোলে পিছিয়ে থেকেই বিরতিতে যেতে হয়েছে বাংলাদেশকে।

বাংলাদেশের ওপর কোনো চাপ নেই, বলছে চীন

গুলিস্তানের ক্যাম্প থেকে অস্ট্রেলিয়ার ক্যাম্পে এসেছি, বাংলাদেশ কোচের রসিকতা

মেসি-ম্যাজিকে মায়ামির অবিশ্বাস্য জয়

বাংলাদেশের হয়ে খেলার আরও কাছে যুক্তরাষ্ট্রের দুই প্রবাসী ফুটবলার

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি নিয়ে চিন্তিত ফিফাও

খামেনির প্রসঙ্গ এড়িয়ে গেলেন ইরানের নারী ফুটবলাররা

কমলাপুর স্টেডিয়ামে চুরির ঘটনায় ক্ষুব্ধ ক্রীড়া প্রতিমন্ত্রী

চীন নয়, নিজেদের নিয়েই বেশি ভাবছে বাংলাদেশ

ইফতার বিরতিতে দুয়োর ঘটনায় ক্ষুব্ধ গার্দিওলা

ইতিহাস গড়ার নারী এশিয়ান কাপে কঠিন যে চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ