হোম > খেলা > ফুটবল

ফুটবলারের সঙ্গে প্রেমে জড়িয়ে মডেলিং ছাড়লেন এক মডেল

অ্যাপোলনিয়া লেউইলিন ইংল্যান্ডের নামকরা একজন মডেল তারকা। সম্প্রতি সাহসী ফটোশুটের কারণে তাঁর জনপ্রিয়তা আরও বেড়ে গেছে। ‘বার্বি’ নামে পরিচিত জনপ্রিয় এই মডেল এক ফুটবলারের সঙ্গে প্রেমে জড়িয়ে ছেড়ে দিয়েছেন মডেলিং। 

অ্যাপোলনিয়ার মডেলিং ছাড়ার সিদ্ধান্তে সমর্থকেরা অবাক হয়েছেন। তাঁরা মডেলিংয়ে ফিরে আসার জন্য অ্যাপোলনিয়াকে অনুরোধও করেছেন। কিন্তু তিনি এখনই ফিরবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন। 

যাঁর জন্য অ্যাপোলনিয়া মডেলিং পেশা ছেড়েছেন, তিনি একজন পেশাদার  ফুটবলার। জাই রো ইংল্যান্ডের পঞ্চম বিভাগের দল স্কানথর্প ইউনাইটেডের খেলোয়াড়। তাঁরা কয়েক মাস ধরেই সম্পর্কে আছেন। এত দিন তাঁদের সম্পর্ক ছিল গোপনীয়। তাঁরা গ্রিসে ছুটি কাটাতে গিয়ে অন্তরঙ্গ মুহূর্তের ছবি তুলেছেন।

 ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করে তাঁদের সম্পর্ক প্রকাশ্যে এনেছেন অ্যাপোলনিয়া। জাইয়ের সঙ্গে সম্পর্ক নিয়ে অ্যাপোলনিয়া বলেছেন, ‘যার সঙ্গে সম্পর্কে জড়াব, তাকে সৎ, সরল মনের ও বিশ্বাসযোগ্য হতে হবে। যেন আমাকে রানির মতো রাখবে এবং আমি যা, সেভাবেই ব্যবহার করবে। আর জাইয়ের মধ্যে সেই গুণগুলো আছে।’

ভিএআর স্টুডিওর দিকে রেফারির বিতর্কিত ইশারা, বিশ্বকাপে নতুন ঝড়

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক: কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

আর্জেন্টিনার শিরোপার স্মৃতিতে মিশে থাকা সেই রেফারির গল্প

আর্জেন্টিনার প্রথম ম্যাচ ঘিরে কানসাসে উৎসবের আমেজ

উয়েফা সভাপতিকে ধুয়ে দিয়েছে বিশ্বকাপের ১৩ দল

গোল করে ফুটবলারের ক্ষমা চাওয়ার ঘটনা ভাইরাল

কোচের বাজিতে গোলপোস্টে বাজিমাত

অচেনা কেপ ভার্দে কি চমকে দেবে স্পেনকে

জার্মানির ‘সেভেন আপ’ মনে করাল আর্জেন্টিনার ম্যাচকেও

আট বছর পর বিশ্বকাপে ফিরেই সুইডেনের ৫ গোল